স্বপ্নপূরণ হল না, বিশ্বব্যাডমিন্টনশিপে সেমিফাইনালেই বিদায় সাইনার
সাইনা নেহওয়াল এগিয়ে থেকেও হেরে গেলেন। দ্বিতীয় সেটে হঠাৎ করে খেলা থেকে হারিয়ে গেলেন।
শেষরক্ষা হল না। সেমিফাইনালেই বিজয়রথ থেমে গেল সাইনা নেহওয়ালের। জাপানের প্রতিদ্বন্দ্বী ওকুহারার কাছে হেরে ছিটকে গেলেন ভারতীয় শাটলার। সেইসঙ্গে শেষ হয়ে গেল বিশ্ব ব্যাডমিন্টনের ফাইনালে ওঠার স্বপ্নও।
অথচ শুরুটা মন্দ ছিল না সাইনার। হায়দরাবাদি তরুণী প্রথম গেমে জাপানি প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি। কার্যত দাঁড় করিয়ে ২১-১২ পয়েন্টে প্রথম গেম বের করে নেন সাইনা। কিন্তু শেষ দু-টি গেম জিতে ম্যাচ ও ফাইনালের টিকিট পাকা করে ফেলেন চতুর্থ বাছাই জাপানি শাটলার। দ্বিতীয় গেমে ২১-১৭ পয়েন্টে জেতেন ওকুহারা। আর নির্ণায়ক গেমে সাইনা আত্মসমর্পণ করেন জাপানি প্রতিদ্বন্দ্বীর কাছে।

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সাইনার থেকে চার ধাপ উপরে রয়েছেন এই জাপানি শাটলার। পিছিয়ে পড়েও ফিরে এলেন তিনি। সাইনা নেহওয়াল এগিয়ে থেকে হেরে গেলেন। দ্বিতীয় সেটে হঠাৎ করে খেলা থেকে হারিয়ে গেলেন। সেই অবস্থা থেকে আর ফিরে আসতে পারলেন না তিনি।
তবে বিশ্ব ব্যাডমিন্টনশিপ থেকে তিনি একেবারে খালি হাতে ফিরছেন না। সেমিফাইনালে ওঠার সুবাদে তিনি ব্রোঞ্জপদক পেলেন। কিন্তু এবার যেভাবে শুরু করেছিলেন তাতে স্বর্ণপদক অথবা রৌপ্যপদক তাঁর নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু আশা জাগিয়েও তিনি হতাশ করলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications