ইংল্যান্ড মধুর হল না সাইনার, লড়ে এগোলেন সিন্ধু-শ্রীকান্ত
সাইনা নেহওয়াল অল ইংল্যান্ড ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন, এগোলেন সিন্ধু -শ্রীকান্ত
বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর বিরুদ্ধে ম্যাজিক করতে পারলেন না সাইনা। প্রথম গেমে অবশ্য খানিকটা টক্কর দিয়েছিলেন সাইনা। একসময় অবধি ১৪-১৪ ছিল ফল। কিন্তু এরপর টানা ৭ টি পয়েন্ট জিতে ২১- ১৪ গেম বার করে নেন চাইনিজ তাইপেইয়ের তাই জু ইং। দ্বিতীয় গেমেও সাইনার লড়াইকে ব্যর্থ করে দেন তিনি। খেলার ফল দাঁড়ায় ২১-১৪, ২১-১৮।
তবে সাইনার মতো কঠিন প্রতিপক্ষ ছিল না সিন্ধু ও শ্রীকান্তের। তিন গেমে ম্যাচ গড়ায় সিন্ধুর। পর্নপাউই চোচুওংয়ের বিরুদ্ধে খেলার ফল ২০-২২, ২১-১৭, ২১-৯।
💬"I was down match point in the third set and I would say I’m really lucky to pull this off."
Find out how @srikidambi beat @BriceLeverdez1 👉 https://t.co/GdlYKSs6hK#YAE18 pic.twitter.com/ZjM0KZzMur
— Yonex All England (@YonexAllEngland) March 14, 2018
অলইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের লড়াইতে প্রথম থেকেই যে প্রতিপক্ষই হোন লড়াই যে সহজ হবে না তা বুঝিয়ে দিল প্রথম দিনের ম্যাচ। লড়েও ম্যাচ জিতে খুশি শ্রীকান্ত।
Click it and Unblock the Notifications