চায়না ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের সাই প্রণীত
বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও পারুরল্লী কাশ্যপের পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাই প্রণীতও। সেই সঙ্গে টুর্নামেন্টের সিঙ্গলস থেকে ভারতের চ্যালেঞ্জও শেষ হয়ে গেল।
বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও পারুরল্লী কাশ্যপের পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাই প্রণীতও। সেই সঙ্গে টুর্নামেন্টের সিঙ্গলস থেকে ভারতের চ্যালেঞ্জও শেষ হয়ে গেল।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সাই প্রণীত, চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার অ্যান্টনি গিনটিং-র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। দুর্দান্তভাবে শুরু করে প্রথম গেম ২১-১৬ পয়েন্টে জেতেন বিশ্বের ১৫তম ভারতীয় শাটলার। তবে দ্বিতীয় গেমেই দারুণভাবে ফিরে আসেন ইন্দোনেশিয়ান শাটলার। ২১-৬ পয়েন্টে সাই প্রণীতকে কার্যত ধুয়ে দেন তিনি। তৃতীয় গেমও ২১-১৬ পয়েন্টে জিতে যান বিশ্বের ৯ নম্বর অ্যান্টনি গিনটিং।
উল্লেখযোগ্যভাবে একই প্রতিপক্ষের কাছে চায়না ওপেনের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ হেরেছিলেন ভারতের পারুপল্লী কাশ্যপ। এক ঘণ্টা দশ মিনিট ধরে চলা ম্যাচে ২১-২৩, ২১-১৫ ও ১২-২১ গেমে হেরেছিলেন ভারতীয় শাটলার। টুর্নামেন্টে ভারতীয় শাটলারদের এই হতাশাজনক পারফরম্য়ান্সে অখুশি দেশের ক্রীড়া প্রেমীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications