মালেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার
মালেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার
নতুন বছরের শুরুতেও ভারতীয় ব্যাডমিন্টনে বিপর্যয় অব্যাহত। স্ট্রেট সেটে হেরে মালেশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার সাই প্রণীত। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন দেশের অন্যতম আশা সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।

প্রণীতের শোচনীয় হার
মালেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে মাত্র ৪৬ মিনিটে ডেনমার্কের শাটলার রাসমুস গেমকে-র কাছে হেরে যান সাই প্রণীত। ১১-২১ ও ১৫-২১ পয়েন্টে যথাক্রমে দুটি গেম হারেন এই ভারতীয় শাটলার। ঘটনায় হতাশ দেশের ক্রীড়া প্রেমীরা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
২০১৯-র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতের পিভি সিন্ধু। ওই টুর্নামেন্টের পুরুষদের বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন সাই প্রণীত। ২০১৯-এ দুর্দান্ত পারফরম্যান্সের জেরে শাটলারদের বিশ্ব তালিকার প্রথম দশে ঢুকে পড়েছিলেন এই ভারতীয়।

সাত্বিক-চিরাগের হার
মালেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে গিয়েছে টোকিও অলিম্পিকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখানো সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। ৫২ মিনিটের লড়াইয়ে মালেশিয়ার ওং ইয়েউ সিম ও তেও ইয়ে ই-র কাছে ২১-১৫, ১৮-২১ ও ২১-১৫ গেমে হেরে যায় ভারতীয় জুটি।

ব্যর্থ লক্ষ্য
২০১৯ সালে ৬টি বিশ্ব মানের প্রতিযোগিতা জেতা ভারতীয় শাটলার লক্ষ্য সেন মালেশিয়া ওপেনের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনমার্কের হানস-ক্রিস্টিয়ান সোলবার্গ ভিট্টিনঘুসের কাছে ২১-১১, ১৮-২১, ১৪-২১ গেমে হেরে যান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications