Paris Olympics: টেনিসে ভারতীয়দের অভিযান শেষ, সুমিতের পর প্রথম ম্যাচ থেকেই বিদায় বোপান্নাদের
অলিম্পিক্সের টেনিসে আশা শেষ ভারতের। সুমিত নাগালের পর এবার বিদায় নিলেন বোপান্নারাও। রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি প্যারিস অলিম্পিক্সের থেকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন। পুরুষদের ডাবলসে গেইল মনফিলস এবং এডোয়ার্ড রজার-ভ্যাসেলিনের বিপক্ষে হারলেন তাঁরা।
প্যারিস অলিম্পিকে ভারতের টেনিস চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজির ভারতীয় পুরুষদের ডাবল জুটি গেল মনফিলস এবং এডোয়ার্ড রজার-ভ্যাসেলিনের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরেছে। ভারতীয় জুটি ফরাসি জুটির কাছে স্ট্রেট সেটে ৭-৫, ৬-২ ব্যবধানে হেরে যায়। মাত্র এক ঘন্টা১৬ মিনিটের একটি ম্যাচে, ভারতীয় জুটি হার মানলেন।

প্যারিস অলিম্পিক্সে টেনিসে এই ভারতীয় জুটির কাছে আশা ছিল বেশি। কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। অভিজ্ঞ রোহন বোপান্না এবং তার সঙ্গী শ্রীরাম বালাজি প্রথম ম্যাচে লড়াই করলেও ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে জয় হাসিল করতে পারলেন না। রোহন ছিলেন ভারতীয় দলের সবচেয়ে বযস্ক অ্যাথলিট। ৪৩ বছর বয়সে অলিম্পিক্সের মঞ্চে নেমেছিলেন বোপান্না।
বালাজি এবং বোপান্না প্রথম সেটে নিজেদের সেরাটা দিয়ে শুরু করতে পারেননি। প্রথম বিরতির আগেই ২-৪ গোলে পিছিয়ে যায় ভারতীয় জুটি। তবে, তাঁরা ঝড় তুলে ৫-৫ করে সেটে সমতা আনেন। ঠিক যখন মনে হচ্ছিল সেটটি টাই-ব্রেকারে চলে যাবে, ফরাসি জুটি তাদের দ্বিতীয় বিরতি অর্জন করে ৪২ মিনিটে প্রথম সেটটি দখল করে নেয়।
দ্বিতীয় সেটটি আরও একতরফা হয়ে যা। বোপান্না এবং বালাজি জুটি বেশ কিছু ভুল করেন এই সময়ে, যা প্রতিপক্ষকে সুবিধা করে দেয়। দ্বিতীয় সেটে ফরাসি জুটি প্রায় দাঁড়াতেই দিলেন না রোহনদের। মাত্র ৩৫ মিনিটের লড়াইয়ে ২-৬ ফলে হার মানলেন রোহনরা। সেই সঙ্গে টেনিসে ভারতীয়দের আশাও শেষ হয়ে গেল।
টেনিসে এবার ভারতীয়রা হতাশা জনক পারফরম্যান্স করলেন। বোপান্নার ব্যর্থতা ছাড়াও, ভারত পুরুষদের একক রাউন্ডেও ভারত প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছে। সুমিত নাগালও প্রথম রাউন্ডে পরাজিত হয়েছিল। নাগালের পরাজয় এসেছে ফরাসি কোরেন্টিন মৌটটের বিপক্ষে। ২-৬, ৬-২, ৫-৭ ফলে হারেন নাগাল। রুদ্ধশ্বাস লড়াই করলেও জয় অধরা রেখেই লাল সুড়কির কোর্ট থেকে বিদায় নতে হয় সুমিতকে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় রোহন বোপান্নার ম্যাচ দেখার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু ভারতের পরাজয়ের সাক্ষী থাকতে হল বিশ্বকাপজয়ী কোচকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications