থ্রিলার লড়াইয়ে চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। এদিন থ্রিলার লড়াইয়ে পর্নপাই চচুয়ংয়ের কাছে হেরে বসেন ভারতীয় শাটলার।

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। এদিন থ্রিলার লড়াইয়ে এগিয়ে থাকা অবস্থায় পর্নপাই চচুয়ংয়ের কাছে হেরে বসেন ভারতীয় শাটলার। ৫০ মিনিটের লড়াই শেষে থাইল্যান্ডের পর্নপাইয়ের পক্ষে ম্যাচের ফল ১২-২১, ২১-১৩, ২১-১৯।

এগিয়ে থেকেও থ্রিলার লড়াইয়ে চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু

প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছন্দে করেছিলেন পুসারলা। প্রথম গেমে ২১-১২ ব্যবধানে লড়াই জেতেন পি ভি। এরপর ছন্দপতন। প্রতিপক্ষ পর্নপাই পরের গেমে দারুণ প্রত্যাঘাত করে ম্যাচ ফেরেন। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় গেমে জয় নিয়ে সিন্ধুকে জোর ধাক্কা দেন চচুয়ংয়। এরপর তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লডা়ই হলেও সিন্ধু শেষ রক্ষা করতে পারেননি। সিন্ধুর বিরুদ্ধে চচুয়ং ফাইনাল গেম জিতে নেন ২১-১৯ ব্যবধানে।

শেষ গেমে একসময় ১৯-১৫ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। এরপর টানা ৬টি পয়েন্ট তুলে নিয়ে থাই প্রতিদ্বন্দ্বী ম্যাচ বার করে নেন। ম্যাচে সিন্ধুকে একেবারে ফিঁকে দেখিয়েছে। প্রথম রাউন্ডে চিনের লি জুয়ে রুইকে ২১-১৮, ২১-১২ ব্যবধানে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছেছিলেন সিন্ধু।

#ChinaOpenSuper1000 #R16 Results

Pornpawee Chochuwong upsets WC PV Sindhu in three games!
12-21 21-13 21-19!
Don't what Sindhu was thinking when she was leading 19-15 in decider!! Unexpected!!
Comeback stronger! pic.twitter.com/D0CxOpYGGi
— Badminton Addict (@bad_critic346) September 19, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+