Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে অনন্য স্বীকৃতি দিতে চলেছে ভারতীয় সেনা

অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার নামে পুনের আর্মি স্টেডিয়ামের নামকরণের উদ্যোগ।

টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করা নীরজ চোপড়ার স্বীকৃতির তালিকা বেড়েই চলেছে। এবার অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাস রচনা করা জ্যাভলিন থ্রোয়ারের নামে পুনের সেনা স্টেডিয়াম নামাঙ্কিত হতে চলেছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই শুভ কাজ সম্পন্ন হবে। হাজির থাকতে পারেন স্বয়ং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নীরজের নামে স্টেডিয়াম

নীরজের নামে স্টেডিয়াম

অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জেতা নীরজ চোপড়া শুধু দেশ নয়, ভারতীয় সেনাবাহিনীকেও গর্বিত করেছেন। যা ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের কর্মক্ষেত্রও বটে। রাজপুতানা রাইফেলসে সুবেদার পদে বিরাজমান নীরজ। তাই ২৩ বছরের অ্যাথলিটকে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর গর্বের শেষ নেই। তারই স্বীকৃতি স্বরূপ পুনের সেনা স্টেডিয়াম নীরজের নামে চিহ্নিত হতে চলেছে বলে খবর। ২৩ অগাস্ট অর্থাৎ সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই শুভ কাজ সম্পন্ন হতে পারে বলে জানানো হয়েছে।

কোন স্টেডিয়াম

কোন স্টেডিয়াম

ভারতীয় সেনার সার্দান কমান্ডের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়ামটি নীরজ চোপড়ার নামে নামাঙ্কিত হতে চলেছে বলে খবর। ২৩ অগাস্ট অর্থাৎ আগামী সোমবারের এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এমএম নারাভানে, সার্দান আর্মি কামান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেএস নাইন উপস্থিত থাকতে পারেন বলে খবর। উল্লেখ্য এর আগে টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করা নীরজ চোপড়ার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান নারাভানে। ২৩ বছরের অ্যাথলিটের পরিবার সদস্যের সঙ্গে তিনি কথা বলেছিলেন। এবার উন্নত পরিকাঠামোর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি নীরজের নামে নামাঙ্কিত করে তাঁকে অনন্য সম্মান দিতে চলছে ভারতীয় সেনা। যেটি ২০০৬ সালে তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামে সিন্থেটিক ট্র্যাকের পাশাপাশি দর্শকদের বসার জায়গা রয়েছে।

অসাধারণ নীরজ

অসাধারণ নীরজ

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হয়েছিলেন নীরজ চোপড়া। সোনা জিতে দেশের মুখ তিনি উজ্জ্বল করেছিলেন। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৬৫ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা অ্যাথলিটের পরবর্তী লক্ষ্য ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে সোনা জিততে চান নীরজ চোপড়া।

নীরজের ইতিহাস

নীরজের ইতিহাস

ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া। একই সঙ্গে ১২১ বছর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ইভেন্টের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জিততে সক্ষম হয়েছে ভারত। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন শুটার অভিনব বিন্দ্রা। নীরজের হাত ধরে ১৩ বছর পর ফের একই রকম সফলতার স্বাদ পেল দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+