১১ দিন পর পাশে আইওএ, ধরনা মঞ্চে এসে সাক্ষী-বজরংদের সঙ্গে কথা বললেন পিটি উষা
১১ দিন পর ভারতীয় অলিম্পিক সংস্থাকে পাশে পেল প্রতিবাদরত কুস্তিগীররা। বুধবার কুস্তিগিরদের ধরনায় এলেন পি টি ঊষা। আজ ১১ দিনে পড়ল বজরং পুনিয়া-সাক্ষী মালিকদের ধরনা। একদশতম দিনের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা কথা বলতে এলেন প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে।
বুধবার সকালে দিল্লির যন্তর মন্তরে আসেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন এই অ্যাথলিট। ধরনা মঞ্চে বসেই তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে। পি টি ঊষা আন্দোলনকারীদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

#WATCH | Indian Olympic Association president PT Usha reached Delhi's Jantar Mantar where wrestlers are protesting since 11 days. pic.twitter.com/Vs3Lp1ZHaO
— ANI (@ANI) May 3, 2023
এই প্রসঙ্গে অলিম্পিকে পদকজয়ী প্রতিবাদরত সাক্ষী মালিক বলেছেন, ' পি টি ঊষা ,মেরি কমের মতো অ্যাথলিটরা আমাদের কাছে এলে আমাদের শক্তি অনেকটাই বাড়বে। তাঁদের পরামর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা কখনও চাই না তাঁরাও আমাদের সঙ্গে ধরনায় বসে থাকুন। আমরা শুধু তাদের থেকে সহযোগিতার চেয়েছি।'

যন্তর মন্তরে গত ১১ দিন ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা। তাঁদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications