Pro Kabaddi Season 8: প্রো কবাডি করোনা পরিস্থিতিতে হবে একটি শহরেই, কবে থেকে কোথায় শুরু?

চলতি বছরের শেষ মাসেই বড়দিনের ঠিক আগে শুরু হতে চলেছে প্রো কবাডি সিজন এইট। কবাডির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় প্রতিযোগিতাটি অবশ্য এবার করোনা পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়েই চলবে। বিভিন্ন শহরেও হবে না প্রো কবাডির খেলাগুলি। সব ম্যাচগুলিই হবে বেঙ্গালুরুতে।

প্রো কবাডি করোনা পরিস্থিতিতে হবে একটি শহরেই

প্রো কবাডি সিজন এইট শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি প্লাস হটস্টারে (Disney+ Hotstar) প্রিয় দলের প্রিয় তারকাদের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। খেলোয়াড় এবং কোচ-সহ সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালদের জন্য সবরকম সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ-সহ কোভিড ১৯ সংক্রান্ত সমস্তরকম সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বিশেষজ্ঞ সংস্থাকেও। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে সকলের করোনা পরীক্ষা করা হবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

প্রো কবাডি করোনা পরিস্থিতিতে হবে একটি শহরেই

প্রো কবাডির খেলাগুলি পর্যায়ক্রমে বিভিন্ন শহরে আয়োজন করা হলেও করোনা পরিস্থিতির জেরেই তা সম্ভব হচ্ছে না। বেঙ্গালুরুকেই বেছে নেওয়া সব ম্যাচগুলি আয়োজনের জন্য। যেহেতু একই জায়গায় প্রো কবাডি হবে তাই এক শহর থেকে অন্য শহরে গিয়ে খেলতে যে সময়টা লাগত তার চেয়ে কম সময়ই লাগবে প্রতিযোগিতাটি শেষ করতে। বেঙ্গালুরুর বায়ো বাবলে থাকায় করোনা সংক্রমণের ঝুঁকিও থাকবে না। লিগ কমিশনার অনুপম গোস্বামীর দাবি, কবাডির জনপ্রিয়তার কথা ভেবে এবং সেরা সুরক্ষাব্যবস্থা থাকায় প্রো কবাডি আয়োজনের জন্য কর্নাটকের বেঙ্গালুরুকেই বেছে নেওয়া হয়েছে। বড় মাপের প্রতিযোগিতামূলক স্পোর্টস ইভেন্ট আয়োজনের সবরকম ব্যবস্থাই রয়েছে বেঙ্গালুরুতে।

প্রো কবাডি করোনা পরিস্থিতিতে হবে একটি শহরেই

তবে প্রো কবাডিতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। করোনা পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ। ফলে ঘরে বসেই প্রিয় দলকে সমর্থন করতে হবে কবাডিপ্রেমীদের। প্রো কবাডি সিজন এইট শুরুর দিন চূড়ান্ত, অল্প দিনের মধ্যেই বিস্তারিত ক্রীড়াসূচি আয়োজকদের তরফে প্রকাশ করা হবে। তাহলে পছন্দের দল, পছন্দের খেলোয়াড়দের খেলা দেখার জন্য সময় বের করতে সুবিধা হবে ক্রীড়াপ্রেমীদের। বেঙ্গল ওয়ারিয়র্স, বেঙ্গালুরু বুলস, দাবাং দিল্লি, গুজরাট জায়ান্টস, হরিয়ানা স্টিলার্স, জয়পুর পিঙ্গ প্যান্থার্স, পাটনা পাইরেটস, পুনেরি পল্টন, তামিল থালাইভাস, তেলুগু টাইটান্স, ইউ মুম্বা ও ইউপি যোদ্ধা অংশ নেবে প্রো কবাডিতে। তিনবার প্রো কবাডি চ্যাম্পিয়ন হয়েছে পাটনা পাইরেটস। বেঙ্গল ওয়ারিয়র্স, বেঙ্গালুরু বুলস, জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউ মুম্বা খেতাব জিতেছে একবার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+