Pro Kabaddi League: প্রো কবাডিতে জয় দিয়েই অভিযান শুরু বেঙ্গল ওয়ারিয়র্সের, জয়পুরকে হারাল পুনেরি পল্টন
Pro Kabaddi League: প্রো কবাডি লিগে জয় দিয়েই অভিযান শুরু করল বেঙ্গল ওয়ারিয়র্স। আমেদাবাদে শুরু হয়েছে প্রো কবাডি লিগের দশম সংস্করণ। আজ ট্রানস্টাডিয়ার দ্য অ্যারেনায় ছিল দুটি ম্যাচ।
প্রথম ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে দিয়েছে পুনেরি পল্টন। বেঙ্গালুরু বুলসকে হারিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।
পুনেরি পল্টনের জয়ের ব্যবধান ৩৭-৩৩। পুনেরি পল্টনের অধিনায়ক অলরাউন্ডার আসলাম মুস্তাফা ১০ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার মোহিত গয়াল ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। অলরাউন্ডার মহম্মদরেজা চিয়ানেহ ৫ পয়েন্ট আদায় করেন। জয়পুরের রেইডার অর্জুন দেশওয়াল ১৭ পয়েন্ট সংগ্রহ করেছেন। রেইডার ভি অজিতের ঝুলিতে ৫ পয়েন্ট।
বেঙ্গল ওয়ারিয়র্স অবশ্য বেঙ্গালুরু বুলসের কড়া চ্যালেঞ্জ সামলে রুদ্ধশ্বাস জয় পেল। খেলার ফল ৩২-৩০। বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক রেইডার মনিন্দর সিং ১১ পয়েন্ট একাই সংগ্রহ করেন। শুভম শিন্ডে ও এস বিশ্বাসের ঝুলিতে গিয়েছে ৪ পয়েন্ট করে। বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক ৬ পয়েন্ট সংগ্রহ করেন ভরত। নীরজ নারওয়াল নিশ্চিত করেন ৫ পয়েন্ট।
২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাত জায়ান্টস। বেঙ্গল ওয়ারিয়র্স রয়েছে পঞ্চম স্থানে, ৫ পয়েন্ট সংগ্রহ করে। ২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলসের অবস্থান ছয়ে। পুনেরি পল্টন রয়েছে তিনে। কাল গুজরাত জায়ান্টস খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে।













Click it and Unblock the Notifications