Pro Kabaddi League: সেমিফাইনালে দৌড় থেমে গেল ইউপি যোদ্ধাস, দাবাং দিল্লির, ফাইনালে মুখোমুখি হরিয়ানা-পাটনা
জমজমাট প্রো কবাডি লিগের নক আউট পর্ব। শুক্রবার ছিল দুটি সেমিফাইনাল ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলির পর সেমিফাইনাল ম্যাচগুলি হল পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। এদিন প্রথম সেমিফাইনালে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউপি যোদ্ধাস। দ্বিতীয় সেমিফাইনালে দাবাং দিল্লি কেসি খেলল পাটনা পাইরেটসের বিরুদ্ধে। কী হল ম্যাচ দুটির ফলাফল? কারা জায়গা করে নিল মেগা ফাইনালে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এবারের প্রো কবাডি লিগের ১১তম সংস্করণে দাপুটের সঙ্গে পারফরম্যান্স করেছে হরিয়ানা স্টিলার্স। সেই ধারা অব্যাহত থাকল সেমিফাইনাল ম্যাচেও। ইউপি যোদ্ধাস দলের বিরুদ্ধে ২৫-২৮ পয়েন্টে জিতে ফাইনালে স্থান নিশ্চিত করল হরিয়ানা। জয়ী হরিয়ানা দলের হয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেন শিবম পাতারে। বিনয় দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট সংগ্রহ করেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মহম্মদ রেজা। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল হরিয়ানা স্টিলার্স দল।

অন্য সেমিফাইনালে পাটনা পাইরেটস জয় হাসিল করল দাবাং দিল্লি কেসি দলের বিরুদ্ধে। ম্যাচের ফল ৩২-২৮। পাটনা দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দেবাঙ্গ এবং অয়ন। দুই জনেই ৮ পয়েন্ট করে সংগ্রহ করলে। শুভম শিল্ডে ৫ পয়েন্ট সংগ্রহ করলেন। দিল্লির হয়ে অশু মালিক এবং মোহিত দেশওয়াল ৯ এবং ৭ পয়েন্ট সংগ্রহ করলেন। একটা সময় ২৬-২৬ ছিল খেলার ফল। কিন্ত সেখান থেকে ৩২-২৮ পয়েন্ট ম্যাচ জিতল পাটনা।
টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর সেমিফাইনালে হারল দিল্লি দল। আগামী রবিবার মেগা ফাইনালে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে খেলতে নামবে পাটনা পাইরেটস ।কারা জিতবে এবারের প্রো কবাডি লিগ? উত্তর পাওয়া যাবে রবিবারই।












Click it and Unblock the Notifications