Modi On Olympics: ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ চান মোদী, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে সর্বশক্তি প্রয়োগ ভারতের
Modi On Olympics: ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটি থেকেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত হওয়ার সরকারি সিলমোহর পড়বে সোমবার।
আজ মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট ঘোষণা। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে ভারত সর্বতোভাবে ঝাঁপাবে। কোনও খামতি রাখা হবে না। মোদীর কথায়, অলিম্পিক আয়োজন ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন।

আইওসির ১৪১তম সেশনটি আজ শুরু হয় মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে। সেখানে ছিল চাঁদের হাট। ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে হাজির ছিলেন বলিউডের তারকারাও। মোদী বলেন, আইওসির সহযোগিতায় আমরা দেশবাসীর অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্নপূরণ করতে চাই। খেলা মানে শুধু পদক জেতা নয়, হৃদয় জেতারও সেরা পন্থা।
অলিম্পিক্স আয়োজনের আগে ভারত ২০২৯ সালে যুব অলিম্পিক্স (Youth Olympics) আয়োজন করতেও আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রেও আইওসির সবরকমের সাপোর্ট পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। উল্লেখ্য, ৪০ বছর পর ভারতে আইওসির সেশন বসছে। ১৯৮৩ সালে ৮৬তম আইওসি সেশন হয়েছিল দিল্লিতে।

নরেন্দ্র মোদী অলিম্পিক্সে ক্রিকেটকে যুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ভারত বড় মাপের গ্লোবাল ইভেন্ট আয়োজনে প্রস্তুত। এই ধরনের ইভেন্ট আয়োজনে যে ধরনের সক্ষমতা দরকার, লজিস্টিক্স-সহ সবরকম পরিকাঠামোই ভারতের রয়েছে।
Addressing the 141st International Olympic Committee Session in Mumbai. https://t.co/qmO6WLh10a
— Narendra Modi (@narendramodi) October 14, 2023
আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ (Thomas Bach) তাঁর বক্তব্যের শুরুতে সমবেত শ্রোতামণ্ডলীর উদ্দেশে বলেন নমস্তে। হিন্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে বলেন, "আপকা বহুত বহুত স্বাগত হ্যায়।" ভারতের অর্থনৈতিক বিকাশ ও ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির কথাও উঠে এসেছে আইওসি প্রেসিডেন্টের বক্তব্যে।
এশিয়ান গেমসে এবার ভারত রেকর্ড সংখ্যক পদক জিতেছে। সেই সাফল্যের কথা মনে করিয়ে বাখ বলেন, ভারত অনুপ্রেরণা জোগানোর জায়গা। ভারতের অলিম্পিক কমিউনিটি নিশ্চিতভাবেই গর্বিত এশিয়ান গেমসে ভারতীয়দের সামগ্রিক পারফরম্যান্সে। উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক হবে প্যারিসে। ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস ও ২০৩২ সালে ব্রিসবেনে। ভারতে অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তাও ইতিমধ্যেই দিয়েছেন বাখ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications