নরেন্দ্র মোদীর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল

নরেন্দ্র মোদীর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল

লোকসভা নির্বাচনে বিজেপি-র ঐতিহাসিক জয় আলোড়ন ফেলেছে ভারতের ক্রীড়া মহলেও। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহবাগ থেকে বক্সার মেরি কম, প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্রীড়বিদদের শুভেচ্ছা বার্তার বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়া।

বিশ্বকাপ খেলতে এখন ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কড়া অনুশীলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে ভোলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির দৌলতে ভারত কাঙ্খিত উচ্চতায় পৌঁছবে বলেই মনে করেন বিরাট।

উজ্জ্বল ও শক্তিশালী ভারত গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় উল্লেখযোগ্য বলেই দাবি করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

ইন্ডিয়া লেখা টি-সার্ট পরে বিশ্বের গ্লোবের সামনে বসা নিজের ছবি টুইটারে পোস্ট করে সেকেন্ড ইনিংস শুরু জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ।

নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ছবি টুইটারে পোস্ট করে প্রধানমন্ত্রীকে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বক্সার মেরি কম।

অ্যাথলিট নীরজ চোপড়া, শার্টলার সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, টেনিস তারকা সানিয়া মির্জা, ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং, রবীচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ানরাও লোকসভায় ব্যাপক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+