পিকেএল ২০১৮, টানা চতুর্থ ম্যাচে হারল থালাইভাস, জিতে চেন্নাই পর্ব শেষ করল বেঙ্গল ওয়ারিয়র্স
পিকেএল ২০১৮-য় তামিল থালাইভাস বনাম বেঙ্গল ওয়ারিয়র্স ম্যাচের রিপোর্ট।
পিকেএল-২০১৮-এর চেন্নাই পর্বের শেষ ম্যাচেও জয় পেল না স্থানীয় দল তামিল থালাইভাস। পাঁচ ম্যাচ খেলে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ হারল তারা। অন্যদিকে ৩৬-২৭ পয়েন্টে সহজেই জিতে ৭ পয়েন্ট তুলে দারুণ শুরু করল বেঙ্গল ওয়ারিয়র্সরা।

এদিন শুরুটা কিন্তু বেশ ভাল করেছিল তামিল থালাইভাস। অজয় ঠাকুর, জসবীর সিংরা ভাল রেইড করছিলেন। অপরদিকে অমিত হুডা ভরসা দিচ্ছিলেন ডিফেন্সে। কিন্ত মাঝে মাঝেই বোঝাপডড়ার অভাব ধরা পড়ছিল তাদের খেলায়। তার সুযোগেই প্রথমবার ১৮-১৫ ফলে তাদের অলআউট করে দেয় বেঙ্গল ওয়ারিয়র্সরা।
এরপর আর থালাইভাদের ম্যাচে ফেরার সুযোগ দেননি রাকেশ নারওয়ালরা। ১৯-১৭ পয়েন্টে ফের একবার অলআউট হয়ে যায় থালাইভারা। ও.ারিয়র্সদের পক্ষে দারুণ খেলেন মহেশ গৌড়। তাঁর দক্ষতাতেই ২৪-১৮ ফলে ফের অলআউট হয় তামিল থালাইভাস।
ক্রমে দুইদলের পয়েন্টের ব্যবধান বাড়তে থাকে। শেষ দিকে পয়েন্টের ব্যাবধান দাঁড়ায় ১০-এ। শেষ দিকে সময় নষ্ট করে বেঙ্গল ওয়ারিয়র্সরা থালাইভাসদের হতাশা আরো বাড়িয়ে দেয়। খেলার ফল শেষে ফল দাঁড়ায় ৩৬-২৭।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications