পিকেএল ২০১৮, সোনিপতে দাবাং! প্রথমার্ধে পিছিয়ে থেকেও মরসুমের প্রথম জয় তুলে নিল দিল্লি
পিকেএল ২০১৮-এ সোনিপতে পুনেরি পল্টন বনাম দাবাং দিল্লি কেসির ম্যাচে দিল্লী ৪১-৩৬ পয়েন্টে জিতেছে।
শুক্রবার প্রো কাবাডি লিগ ২০১৮-এর সোনিপত পর্বের দ্বিতীয় ম্যাচে পুনেরি পল্টন ও দাবাং দিল্লি কেসি। এই মরসুমে এখনও পর্যন্ত অপরাজিত ছিল পুনে। প্রথমার্ধে তারা দিল্লির থেকে ২ পয়েন্টে এগিয়েও ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে দাবাং ভঙ্গীতে খেলে ৪১-৩৬ পয়েন্টে এই মরসুমে তাদের প্রথম জয় তুলে নিল দিল্লি।

এদিন টসে জিতে দাবাং দিল্লিকে প্রথম রেইডের আহ্বান জানিয়েছিল পুনেরি পল্টন। প্রথম থেকে তাদের পরিকল্পনা খেটেও গিয়েছিল। কিক অফেই পুনে ১-৩ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। পুনে প্রথমে এগোলেও তারপর অলআঋউট হয়ে যায়। তারফলে দিল্লির পয়েন্ট দাঁড়িয়েছিল ১১-৫।
তার পরের রেইডেই একা নীতিন তোমারই ৮ পয়েন্ট সংগ্রহ করে পুনেকে এগিয়ে দেন ১১-১৩ পয়েন্টে। এদিন অসাধারণ খেলেন এই অভিজ্ঞ রেডার এদিন তিনি মোট ৩০০ রেড পয়েন্টের মাইলস্টোনও পেরিয়ে যান। বিরতির কিছু আগে ২০-২০ পয়েন্টে ছিল দুই দল।
শেষ রেইডেও সেই তোমার ২ পয়েন্ট সংগ্রহ করে পুনেকে এগিয়ে দেন ২০-২২ পয়েন্টে। বিরতির আগেই মোট ১৪টি রেইডে ১৪টি পয়েন্ট সংগ্রহ করেন তিনি।
বিরতির পর বেশ কিছুক্ষণ পুনে তাদের ২ পয়েন্টের ব্যবদান ধরে রেখেছিল। কিন্তু তাঁদের রক্ষণভাগে টেকনিকাল ভুলে দিল্লি সেই ব্যবধানটা মেটাতে সক্ষম হয়। একসময় পয়েন্ট দাঁড়ায় দুইদলেরই ২৭। এখান থেকেই ম্যাচটা ধরে নেয় দিল্লি। ব্যবধান বাড়াতে বাড়াতে একটা সময় পুনে অলআউট হয়ে গেলে পয়েন্ট দাঁড়ায় ৪০-৩২'এ।
সেখান থেকে তোমারও আর পুনেকে রক্ষা করতে পারেননি। তাঁর রেইডে অবশ্য ব্যবধান কমে। শেষে ফল দাঁড়ায় দিল্লির পক্ষে ৪১-৩৬। ম্যাচ থেকে তোমার মোট ১৮টি রেইড পয়েন্ট পান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications