পিকেএল ২০১৮-১৯: ছিটকে গেল ওয়ারিয়র্স, ইউ মুম্বা! জিতে আশা টিকিয়ে রাখল দিল্লি ও ইউপি
পিকেএল ২০১৮-১৯'এ নিজ নিজ এলিমিনেটর ম্যাচে দাবাং দিল্লি কেসি ছিটকে দিল বেঙ্গল ওয়ারিয়র্স-কে আর অলরাউন্ড পারফরম্যান্সে ইউপি যোদ্ধা পরাজিত করল ইউ মুম্বা-কে।
রবিবার (৩১ ডিসেম্বর) থেকে কোচিতে শুরু হল প্রো কাবাডি লিগের ষষ্ঠ সংস্করণের নকআউট পর্ব। প্রথম দিনই নিজ নিজ এলিমিনেটর ম্য়াচে ছিটকে গেল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা। আর জয়ের ফলে এখনও ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখল দাবাং দিল্লি কেসি ও ইউপি যোদ্ধা। সোমবার এলিমিনেটর-৩'এ এই দুই দল মুখোমুখি হবে। জয়ী দল কোয়ালিফায়ার-২ খেলে ফাইনালে ওঠার সুযোগ পাবে।

গ্রুপ পর্যায়ে জোন বি থেকে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে পা রেখেছিল ওয়ারিয়র্সরা। কিন্তু জোন এ-তে তৃতীয় হওয়া দাবাং দিল্লির কাছে ৩৯-২৮ পয়েন্টে হেরে এবারের মতো তাদের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল। প্রথমার্ধের শেষে কিন্তু ১৮-১২ পয়েন্টে এগিয়ে ছিল ওয়ারিয়র্সই। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাদের মন্থর গতি, পিছিয়ে দেয় দিল্লির দলটির থেকে।
দিল্লির হয়ে নবীন কুমার ও চন্দ্রন রঞ্জিত আক্রমণ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করেন। আর ডিফেন্সে ৪টি ট্যাকল পয়েন্ট আনেন রবীন্দর পাহাল-ও। বেঙ্গল ওয়ারিয়র্স-এর মনিন্দর সিং ৮ পয়েন্ট সংগ্রহ করলেও সতীর্থদের থেকে সাহায্য পাননি। ফলে এবারের মতো পিকেএল-এ কলকাতার দলের অভিযান এখানেই শেষ হল।
দিনের প্রথম ম্যাচ এলিমিনেটর-১'এ চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে ইউ মুম্বা-কে ৩৪-২৯ পয়েন্টে হারিয়ে, ছিটকে দেয় ইউপি যোদ্ধা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল ইউপি। দুর্দান্ত খেলে তাদের রক্ষণ। এদিন ইউপি ১৮টি ট্যাকল পয়েন্ট সংগ্রহ করেছে। তার মধ্যে একাই ৮ পয়েন্ট আনেন নীতেশ কুমার। সিদ্ধার্থ দেশাই-এর মতো রেইডারও তাদের জমাট রক্ষণ ভেদ করতে পারেননি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications