PKL-11: প্রো কবাডিতে জোড়া দ্বৈরথ টাই, পয়েন্ট ভাগাভাগি করল কোন চার দল?
PKL-11: প্রো কবাডি লিগে কার্যত নজিরবিহীন কাণ্ড। আজ দুটি ম্যাচই টাই হয়ে গেল। এই লিগের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে।
আজ প্রথম খেলাটি ছিল দাবাং দিল্লি কেসি ও ইউপি যোদ্ধাসের মধ্যে। পরের দ্বৈরথে মুখোমুখি হয়েছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউ মুম্বা।

জয়পুর পিঙ্ক প্যান্থার্স বনাম ইউ মুম্বা ম্যাচের ফল ২২-২২। জয়পুরের হয়ে সর্বাধিক ৬ পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার রেজা মীরবাঘেরি। ৪ পয়েন্ট করে পেয়েছেন ডিফেন্ডার রোণক সিং ও রেইডার নীরজ নারওয়াল। তিন পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার অঙ্কুশ রাঠি।
ইউ মুম্বার ডিফেন্ডার সোমবীর ৭ পয়েন্ট পেয়েছেন। অলরাউন্ডার রোহিত রাঘব চার ও লেফট রেইডার অজিত চৌহানের সংগ্রহ ৩ পয়েন্ট।
এর আগে দাবাং দিল্লি কেসি ও ইউপি যোদ্ধাস ম্যাচ ৩২-৩২ ফলাফলে অমীমাংসিতভাবে শেষ হয়। ইউপির রাইট রেইডার গগন গৌড়া ১৩ ও রেইডার ভবানী রাজপুত ১০ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার ভরতের ঝুলিতে গিয়েছে চার পয়েন্ট।
দিল্লির অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক ১১ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার নবীন কুমার ৮ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার রাহুল তিন ও অলরাউন্ডার নীতিন পানওয়ারের সংগ্রহ ২ পয়েন্ট।
ইউ মুম্বা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল। তাদের রয়েছে ১৬ ম্যাচে ৫৪ পয়েন্ট। ইউপি যোদ্ধাস রয়েছে চতুর্থ স্থানে, ১৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে। দাবাং দিল্লি কেসি সমসংখ্যক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়েই রয়েছে পাঁচে। ১৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ছয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
কাল তামিল থালাইভাস খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হরিয়ানা স্টিলার্সের মুখোমুখি হবে তিনে থাকা পাটনা পাইরেটস।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications