খেলরত্নের জন্য ফোগাট-পুনিয়ার নাম সুপারিশ রেস্টলিং ফেডারেশনের

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ার নাম সুপারিশ করল ভারতের রেস্টলিং ফেডারেশন।

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ার নাম সুপারিশ করল ভারতের রেস্টলিং ফেডারেশন। একই সঙ্গে কুস্তিগীর রাহুল অ্যায়র, হারপ্রীত সিং, দিব্যা কাকরান ও পূজা ধান্ডার নামও অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

খেলরত্নের জন্য ফোগাট-পুনিয়ার নাম সুপারিশ রেস্টলিং ফেডারেশনের

আমির খানের হিন্দি সিনেমা 'দঙ্গল' যাঁর জীবনী নিয়ে, সেই ভারতীয় কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের ভাই রাজপালের কন্যা ভিনেশ ফোগাট যথাক্রমে ২০১৪ ও ২০১৮ সালের গ্লাসগো ও গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ৪৮ ও ৫০ কেজি বিভাগে সোনা জেতেন। ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান গেমসে রুপোও জেতেন ভিনেশ ফোগাট। ২০১৬ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের কথা মাথায় রেখেই, ভিনেশের নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে বলে ভারতের রেস্টলিং ফেডারেশনের বক্তব্য।

অন্যদিকে, ২০১৮ সালের এশিয়ান ও কমনওয়েলথ গেমসের ৬৫ কেজি বিভাগে সোনাজয়ী বজরং পুনিয়ার নাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য সুপারিশ করেছে রেস্টলিং ফেডারেশন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বের এক নম্বর কুস্তিগীরের মর্যাদা পাওয়া বজরং ২০১৫ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন।

ওদিকে, বীরেন্দ্র কুমার, সুজিত মান, নরেন্দ্র কুমার এবং বিক্রম কুমারের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। আবার ভিম সিং ও জয়প্রকাশের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মহিলা ক্রিকেটার পুনম যাদবের নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+