Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: সোনার পর এবার রুপো, প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন তুলাসিমাথি

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদকের ধারা অব্যাহত। নীতেশ কুমার সোনা জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই রুপো জিতলেন তুলাসিমাথি মুরুগেসান। প্রথম ভারতীয় প্যারা শাটলার হিসেবে প্যারালিম্পিক্সে পদক জিতলেন তুলাসিমাথি মুরুগেসান।

তুলাসিমাথি মুরুগেসান সোমবার সোনা রুপোর লড়াইয়ের ম্যাচে চিনের ইয়াং কুসিয়ার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় এই প্যারা শাটালর। কিন্তু সোনার স্বপ্ন অধরাই থাকল তাঁর। ২১-১৭, ২১-১০ ফলে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তুলাসিমাথি মুরুগেসান প্রথম ভারতীয় যিনি প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে পদক জিতলেন। এরআগে সেমিফাইনাল ম্যাচে স্বদেশী মনীষা রামদাসকে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন।ফলে পদক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।

তুলাসিমাথি মুরুগেসান ম্যাচের সূচনাটা ভালোই করেছিলেন। প্রথম গেমে চিনের প্রতিপক্ষের সঙ্গে কড়া টক্কর দিচ্ছিলেন। একটা সময় সূচনাতে প্রথম গেমের ফলাফল ছিল ৪-৪। এরপর তুলাসিমাথি মুরুগেসান ২ -পয়েন্টের লিড তৈরি করতে সক্ষম হয়েছিলেনকিন্তু ইয়াং ক্রমাগত তাঁর উপর চাপ বাড়াতে থাকেন। প্রথম খেলার অর্ধেক পর্যন্ত দীর্ঘতম সমাবেশ হল ১৯ স্ট্রোক।

প্রথম গেমে একটা সময় ১১-৮ এ লিড নিয়ে বিরতিতে যান ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত ২১-১৭ ফলে হারলেন ভারতীয় প্যারা শাটলার।দ্বিতীয় গেমে ভালো খেললেও হার এড়াতে পারলেন না। ১৬ মিনিটের মধ্যে হয়ে গেল গেম তথা ম্যাচের ফলাফল। ২১-১০ ফলে হেরে গেলেন ভারতীয় প্যারা শাটলার।

হারলেও রুপো জিতে ইতিহাস গড়লেন, কারণ এর আগে প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে কোনও ভারতীয় মহিলা পদক জিততে পারেননি। সেই তালিকায় প্রথম নাম তুললেন তুলাসিমাথি।প্যারিস প্যারালিম্পিকসে ভারত আপাতত ২টি সোনা, ৪টি রুপো, ৫টি ব্রোঞ্জ-সহ সবমিলিয়ে ১১টি পদক নিয়ে তালিকায় ২২ নম্বর স্থানে। এবার ১৯ পদকের বেশি লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+