Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে অভিযান শুরু ভারতের, আজ ফোকাসে চার ক্রীড়াক্ষেত্র

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সের প্রথম দিনেই অভিযান শুরু করে দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। আজ চারটি ক্রীড়াক্ষেত্রে নামছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

এদিন মেডেল ইভেন্ট নেই। ভারতীয় ক্রীড়াবিদদের জন্য নজর রাখতে হবে প্যারা ব্যাডমিন্টন, প্যারা সাইক্লিং ও প্যারা তিরন্দাজিতে।

Paris Paralympics 2024

একনজরে দেখে নেওয়া যাক ভারতের কখন কোন ইভেন্ট রয়েছে:

প্যারা ব্যাডমিন্টন: বেলা ১২টা থেকে মিক্সড ডাবলস এসএল ৩-এসইউ ৫ (গ্রুপ প্লে)-তে অভিযান শুরু নীতেশ কুমার ও মুরুগেসান খুলাসিমথির। তাঁদের প্রতিপক্ষ ভারতীয় জুটি সুহাস লালিনাকেরে যথীরাজ ও পলক কোহলি। নীতেশ-মুরুগেসান জুটি জিতেছে ২১-১৪, ২১-১৭ ব্যবধানে।

প্যারা ব্যাডমিন্টনে মিক্সড ডাবলস এসএইচ ৬ (গ্রুপ প্লে)-তে শিবরাজম সোলাইমালাই ও নিত্য স্রে সুমথি নামবেন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ। মহিলা সিঙ্গলস এসএল ৩ (গ্রুপ প্লে)-র লড়াই শুরু বেলা ২টোর পর। নজর থাকবে মনদীপ কৌর, মানসী যোশীর দিকে।

প্যারা ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল ৪ (গ্রুপ প্লে)-তে বেলা ২টো ৪০ মিনিট থেকে পরপর খেলা থাকবে সুকান্ত কদম, সুহাস লালিনাকেরে যথীরাজ ও তরুণের দিকে। সিঙ্গলসের এসএল ৩ বিভাগে বিকেল ৪টে নাগাদ অভিযান শুরু করবেন নীতেশ কুমার। নজর থাকবে মনোজ সরকারের দিকেও।

বিকেল ৪টে ২৫ মিনিটে প্যারা সাইক্লিংয়ে মহিলাদের সি ১-৩ ৩০০০ মিটার ব্যক্তিগত Pursuit Qual-এ নামবেন জ্যোতি গাদেরিয়া।

বিকেল সাড়ে চারটে থেকে প্যারা তিরন্দাজি শুরু। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন (র‌্যাঙ্কিং)-এ নামবেন হরবিন্দর সিং। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন (র‌্যাঙ্কিং)-এ নামবেন সরিতা ও শীতল দেবী।

প্যারা ব্যাডমিন্টনের ইভেন্ট থাকছে বিকেল ৪টে ৪০ মিনিট থেকে। মহিলাদের সিঙ্গলস এসএল ৪ (গ্রুপ প্লে)-তে নামবেন পলক কোহলি। বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ সিঙ্গলসের এসএই ৫ (গ্রুপ প্লে)-তে কোর্টে নামবেন মুরুগেসান থুলাসিমথি।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পুরুষদের সিঙ্গলসের এসএইচ ৬ (গ্রুপ প্লে)-তে নামবেন শিবরাজম সোলাইমালাই, মহিলাদের সিঙ্গলস এসএই ৫ (গ্রুপ প্লে)-তে নামবেন মনীষা রামদাস, মহিলাদের সিঙ্গলস এসএইচ ৬ (গ্রুপ প্লে)-তে নামবেন নিত্য স্রে সুমথি, পুরুষদের সিঙ্গলসের এসএইচ ৬ (গ্রুপ প্লে)-তে কৃষ্ণ নাগর নামবেন।

রাত সাড়ে ৮টা থেকে ফের প্যারা তিরন্দাজি থাকছে। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন (র‌্যাঙ্কিং)-এ শ্যাম সুন্দর স্বামী ও রাকেশ কুমার এবং মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন (র‌্যাঙ্কিং)-এ নামবেন পূজা। মিক্সড টিম কম্পাউন্ড ওপেন (র‌্যাঙ্কিং)-এর ইভেন্ট রয়েছে। নজর থাকবে শীতল দেবী, রাকেশ কুমার, সরিতা, শ্যাম সুন্দর স্বামীদের দিকে। মিক্সড টিম রিকার্ভ ওপেন (র‌্যাঙ্কিং)-এ নজর থাকবে হরবিন্দর সিং ও পূজার দিকে।

প্যারা তাইকোন্ডোয় রাত সাড়ে ৮টায় মহিলাদের কে৪৪- ৪৭ কেজি বিভাগে নামবেন অরুণা। রাত ১০টা ১০ মিনিট থেকে আবার প্যারা ব্যাডমিন্টন থাকছে। মিক্সড ডাবলস এসএল ৩-এসইউ ৫ (গ্রুপ প্লে)-তে নীতেশ কুমার-মুরুগেসান থুলাসিমথি জুটি নামবে। একই ইভেন্টে নামবে সুহাস লালিনাকেরে যথীরাজ ও পলক কোহলি জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+