Paris Paralympics: বোধনের দিনেই বিতর্ক প্রকাশ্যে, ১৫ ভারতীয় কর্মকর্তার ভিসার আবেদন খারিজ ফরাসি দূতাবাসের
বুধবার রাতেই হচ্ছে প্যারালিম্পিক্সের বোধন। প্রথমবারের জন্য প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পিক্সের আসর। ভারত থেকে এবার ৮৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এছাড়াও সাপোর্ট স্টাফ, অফিসিয়াল মিলিয়ে আরও ৯৫ জনের নাম অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু প্যারালিম্পিক্স শুরুর দিনেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।
মাইখেলের প্রতিবেদন অনুসারে, ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার ১৫ জন কর্মকর্তার ভিসার আবেদন খারিজ করেছে ফরাসি দূতাবাস। প্যারালিম্পিক্স কমিটির অধীনে এই ১৫ জনের প্যারিসে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু দিল্লির ফরাসি দূতাবাস এই ১৫ জন কর্মকর্তাকে ভিসা দেয়নি। ফলে তাঁদের প্যারিস যাত্রা সম্পূর্ণ অনিশ্চিত।

গুরুত্বপূর্ণ বিষয় হল প্যারালিম্পিক্স কমিটিতে ভিসা সংক্রান্ত বিষয়গুলি দেখভালের জন্য দায়িত্বে ছিলেন পারুল মহাজন ওবেরয়। তিনি নিজেকে এই বিতর্ক থেকে দূরে সরিয়ে নিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে প্যারালিম্পিক্স কমিটির সচিব জয়বন্ত জিএইচ স্বাক্ষরিত একটি চিঠি ফরাসি দূতাবাসকে সম্বোধন করে লেখা হয়েছে, যেখানে বলা হয়েছে যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল তাদের সাথে পিসিআই-এর কোনও সম্পর্ক নেই।
পারুল মহাজন বলেছেন, "সব প্যারালিম্পিক্স কমিটির কর্মকর্তারা এখানে প্যারিসে আছেন। সবাই এখানে চলে এসেছেন। আমি কর্মকর্তাদের অন্য কোনও তালিকা সম্পর্কে অবগত নই।' যাদের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক অরুণ ম্যাথু, যিনি আইওএ-র মেডিকেল টিমের সদস্য। এরআগে কমনওয়েলথ গেমস সহ একাধিক টুর্নামেন্টে তিনি গিয়েছিলেন।
এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে প্যারালিম্পিক্স কমিটির কর্মকর্তা সমরিন্দর সিং, জসপ্রীত সিংয়ের ভিসা বাতিল হয়েছেন। জসপ্রীত সিং অবশ্য জানিয়েছেন, তিনি প্যারিস যাচ্ছেন না। ভিসা সংক্রান্ত বিষয়ে ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া নীরব থেকেছেন, ফলে ভিসা ইস্যুতে রহস্য ক্রমেই ঘণীভূত হচ্ছে।
ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications