Paris Paralympics 2024: দিনমজুরের কন্যা দীপ্তির ছটা প্যারালিম্পিক্সে, অ্যাথলেটিক্সে জিতলেন ব্রোঞ্জ
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে দীপ্তির ছটা। তেলঙ্গানার দীপ্তি জীবনজির জন্ম ওয়ারাঙ্গলে। বুদ্ধিজনিত দুর্বলতাই দীপ্তির মানসিক সুস্থতার প্রতিবন্ধকতা।
তবে তা জয় করেই তিনি মহিলাদের ৪০০ মিটারে জিতলেন ব্রোঞ্জ। টি২০ বিভাগে। বুদ্ধি সংক্রান্ত যাঁদের দুর্বলতা রয়েছে তাঁরাই এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।

চলতি মাসেই ২১ বছর পূর্ণ করবেন দীপ্তি। ফিনিশিং লাইনে পৌঁছন ৫৫.৮২ সেকেন্ড সময় করে। সোনা জিতলেন ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার (৫৫.১৬ সেকেন্ড) এবং রুপো জিতলেন বিশ্বরেকর্ডের অধিকারী তুরস্কের আইসেল ওন্ডার (৫৫.২৩ সেকেন্ড)।
ওয়ারাঙ্গলের কাল্লেদা গ্রামের মেয়ে দীপ্তির বাবা জীবনজি ইয়াধিগিরি ও মা জীবনজি ধনলক্ষ্মী। তাঁদের হাফ একর কৃষিজমি ছিল। সেই জমিতে কৃষিকাজের পাশাপাশি অন্যদের খামারে দিনমজুরের কাজ করেন দীপ্তির বাবা-মা।
ক্লাস নাইনে পড়ার সময় দীপ্তি প্রথমে নজরে পড়েন তাঁর স্কুলের পিইটি শিক্ষিকার। পরে দীপ্তি ভারতের জুনিয়র দলের কোচ রমেশের কাছে প্রশিক্ষণ নিতে থাকেন। দীপ্তিকে সহযোগিতায় এগিয়ে এসেছিলেন পুল্লেলা গোপীচাঁদ। তিনিই বড় পরামর্শ দেন।
গোপীচাঁদের পরামর্শেই দীপ্তির শারীরিক অবস্থার পরীক্ষা হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ইনটেলেকচুয়াল ডিসএবিলিটির। হায়দরাবাদে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাপর দীপ্তি মানসিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট পান। এতে প্যারা-অ্যাথলিট হিসেবে কেরিয়ার গড়ার সুযোগ পান দীপ্তি।
২০২২ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ভারতীয় অ্যাথলিটদের দলে ছিলেন দীপ্তি। সেখানে ৪০০ মিটার টি২০-তে তিনি সোনা জিতেছিলেন। সেবার সময় করেছিলেন ৫৬.৬৯ সেকেন্ড। চলতি বছর জাপানের কোবে বিশ্ব প্যারালিম্পিক চ্যাম্পিয়নশিপে তিনি ৪০০ মিটার টি২০-তে সোনা জেতেন। নেমেছিলেন ১০০ ও ২০০ মিটারেও। সর্বভারতীয় ইন্টার-ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জেতেন।
প্যারিস প্যারালিম্পিক্সের ছাড়পত্র দীপ্তি আদায় করে নিয়েছিলেন ৫৬.১৮ সেকেন্ডের এশীয় রেকর্ড গড়ে। দীপ্তিকে অনেক প্রতিবন্ধকতাই জয় করতে হয়েছে। আর্থিক প্রতিবন্ধকতার পাশাপাশি সামাজিকভাবেও নানা বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে। তাঁর দক্ষতা ও ভবিষ্যৎ নিয়ে অনেকেই সংশয়ী ছিলেন। প্যারালিম্পিক্সে দেশের জয়ধ্বজা উড়িয়ে তিনি সমালোচকদেরও জবাব দিলেন।
Congratulations to Deepthi Jeevanji for her spectacular Bronze medal win in the Women's 400M T20 at #Paralympics2024! She is a source of inspiration for countless people. Her skills and tenacity are commendable. #Cheer4Bharat pic.twitter.com/QqhaERCW0q
— Narendra Modi (@narendramodi) September 3, 2024
দীপ্তির সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দীপ্তি অনেকের কাছেই অনুপ্রেরণা। তাঁর দক্ষতা ও দৃঢ়তা প্রশংসনীয়। দীপ্তি এবারের প্যারালিম্পিক্সে ভারতের ষোড়শ তথা অ্যাথলেটিক্সের ষষ্ঠ পদক সুনিশ্চিত করলেন।
এদিকে, প্যারা তিরন্দাজিতে নজর ছিল পূজা জাতিয়ানের দিকে। তিনি মহিলাদের রিকার্ভ ওপেন কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। গুরুগ্রামের ২৭ বছরের পূজা বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। এদিন শুরুটা ভালো করলেও শেষরক্ষা হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications