Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: ভিনেশ ফোগাটকে নিয়ে সিদ্ধান্ত জানাল না CAS, বাড়ল প্রতীক্ষার প্রহর

Paris Olympics 2024: ভিনেশ ফোগাটকে যুগ্ম রুপোজয়ী হিসেবে ঘোষণা করা কি হবে? এর উত্তর আজও মিলল না।

ভিনেশের আবেদনের প্রেক্ষিতে গতকালই শুনানি শেষ হয়েছে। ঠিক ছিল, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট আজ সিদ্ধান্ত জানাবে। পরে সবিস্তারে রায় জনসমক্ষে আনা হবে।

Paris Olympics 2024 CAS

কিন্তু সিদ্ধান্ত জানানোর সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হলো। গতকালই CAS জানিয়েছিল, অলিম্পিক্স শেষের আগেই ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। আজ ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ তা ঘোষণার কথা ছিল।

কিন্তু এদিন জানানো হয়েছে, সিদ্ধান্ত ঘোষণার সময়সীমা কাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বা ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৯টা অবধি বাড়ানো হবে। উল্লেখ্য, কালই অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। ফলে তার আগেই ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত সামনে আসতে পারে।

মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বিনেশকে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামতে দেওয়া হয়নি। রুপোও দেওয়া হয়নি। ভিনেশের সেমিফাইনালের প্রতিপক্ষকেই সোনার পদকের ম্যাচে খেলানো হয়, তিনি রুপো জেতেন।

ভিনেশ CAS-এ দুটি আবেদন করেছিলেন। প্রথম আবেদনটি ছিল, ডিসকোয়ালিফাইলের সিদ্ধান্ত প্রত্যাহার করে ওজন পরিমাপ করে যাতে তাঁকে ফাইনাল খেলতে দেওয়া হয়। শুনানির জন্য পর্যাপ্ত সময় না থাকায় এই আবেদন নাকচ হয়।

এরপরই ভিনেশের দ্বিতীয় আবেদনে বলেন, তাঁকে যেন রুপো দেওয়া হয়। মূল যুক্তি হিসেবে তুলে ধরা হয়, তিনি যেদিন রুপো নিশ্চিত করেছিলেন সেদিন তাঁর ওজন সঠিক ছিল। নিজের শরীরের প্রতি যত্ন নিতে খাওয়া-দাওয়া করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

তাছাড়া ওজন পরিমাপের সময় সামান্য পিছিয়ে দিলেই তাঁর পক্ষে অসুবিধা হতো না। ভিনেশ কোনও জালিয়াতি করেননি। ইভেন্টের পর ওজন বৃদ্ধি অস্বাভাবিকও নয়। ভিনেশের আবেদনের বিরুদ্ধে পক্ষে রয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ও ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় কাল প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা। তার আগেই সুনিশ্চিত হতে পারে ভিনেশ রুপো পাচ্ছেন, নাকি পাচ্ছেন না। তবে ভারতীয় অলিম্পিক সংস্থা আশাবাদী। আবার এমনটাও জানা যাচ্ছে, দুই পক্ষই কাল অবধি অতিরিক্ত প্রমাণ জমা দিতে পারে। সেক্ষেত্রে কাল সিদ্ধান্ত জানানো হলেও রায়দানের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার অবধি।

সাধারণত শুনানি শেষের ২৪ ঘণ্টার মধ্যেই রায় দেওয়া হয়ে থাকে। কিন্তু ফের সময়সীমা সিএএসের অ্যাড হক প্যানেল কেন বাড়াল তা নিয়ে চর্চা চলছে। প্যারিসের প্রো বোনো আইনজীবীদের পাশাপাশি ভিনেশের হয়ে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদুশপত সিংহানিয়া। সোল আরবিট্রেটর ছিলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল বেনেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+