Paris Olympics 2024: স্বপ্নিল অলিম্পিক্স অভিষেকেই জিতলেন ব্রোঞ্জ, শ্যুটিংয়ে নয়া ইতিহাসে ভারতের তৃতীয় পদক
Paris Olympics 2024: স্বপ্নিল কুসালে ভারতকে প্যারিস অলিম্পিক্সের তৃতীয় পদকটি সুনিশ্চিত করলেন। কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই জিতলেন ব্রোঞ্জ।
এর আগে, ভারত কখনও একটি অলিম্পিক্সের শ্যুটিং থেকে তিনটি পদক পায়নি। মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম ব্রোঞ্জ জেতেন। এরপর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংকে নিয়ে জেতেন ব্রোঞ্জ। তারপর এদিন স্বপ্নিলের সাফল্যে।

পুরুষদের ১০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল। নিলিং রাউন্ডের শেষে স্বপ্নিল ছিলেন ষষ্ঠ স্থানে। প্রথম সিরিজে মারেন ৯.৬, ১০.৪, ১০.৩, ১০.৫, ১০, মোট ৫০.৮। দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৬ থেকে দশম শট অবধি যথাক্রমে ১০.১, ৯.৯, ১০.৩, ১০.৫, ১০.১, মোট ৫০.৯। তৃতীয় সিরিজে ১০.৫, ১০.৪, ১০.৩, ১০.২, ১০.২ মারেন স্বপ্নিল, মোট ৫১.৬।
প্রোন রাউন্ডে স্বপ্নিল চলে আসেন পঞ্চম স্থানে। প্রথম সিরিজে স্বপ্নিল স্কোর করেন ৫২.৭। তাঁর প্রথম পাঁচ শটে স্কোর ছিল যথাক্রমে ১০.৫, ১০.৬, ১০.৫, ১০.৬, ১০.৫। প্রোনে দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের মোট স্কোর ৫২.২। তাঁর স্কোর যথাক্রমে ১০.৮, ১০.২, ১০.৫, ১০.৪, ১০.৩। তৃতীয় সিরিজে তাঁর স্কোর যথাক্রমে ১০.৫, ১০.৪, ১০.৪, ১০.২, ১০.৪। মোট স্কোর ৫১.৯।
এলিমিনেশনের আগে স্ট্যান্ডিং রাউন্ড ছিল। এই রাউন্ডের প্রথম সিরিজে স্বপ্নিল উঠে আসেন চারে। প্রথম সিরিজের প্রথম পাঁচ শটে স্বপ্নিলের স্কোর ৯.৫, ১০.৭, ১০.৩, ১০.৬, ১০। মোট স্কোর ৫১.১। এই রাউন্ডে পরের পাঁচটি শট স্বপ্নিলকে তিনে নিয়ে আসে। এই রাউন্ডের শেষ সিরিজে স্বপ্নিলের স্কোর ৫০.৪। স্ট্যান্ডিং রাউন্ডের শেষ পাঁচ শটে স্বপ্নিলের স্কোর যথাক্রমে ১০.৬, ১০.৩, ৯.১, ১০.১ ও ১০.৪।
এলিমিনেশনে স্বপ্নিল প্রথমে মারেন ১০.৫। যার ফলে প্রথম পাঁচে প্রথম তিনে থাকেন তিনি। স্বপ্নিল এরপর মারেন ৯.৪। এই রাউন্ডের পর ছিটকে যান জার্মানির জন-হার্মান হেগ। স্বপ্নিল এরপর মারেন ৯.৯। যাতে অলিম্পিক্সের পদক কনফার্ম হয়ে যায় স্বপ্নিলের।
Swapnil Kusale's aim is true in the finals! 🎯
— JioCinema (@JioCinema) August 1, 2024
Catch Kusale's pursuit of an Olympic medal in the 50m rifle finals, LIVE NOW on #Sports18 & stream for FREE on #JioCinema! 👈#OlympicsOnJioCinema #OlympicsOnSports18 #JioCinemaSports #Shooting pic.twitter.com/T4Ps0YLKH9
পদক কনফার্মের পর স্বপ্নিলের রুপো জয়ের সুযোগ ছিল। উইক্রেনের সেরহি কুলিশ ৯.৯ মারেন। স্বপ্নিল মারেন ১০। তাতে স্বপ্নিল শেষ করেন ৪৫১.৪ স্কোর নিয়ে। ০.৫ ব্যবধানে এগিয়ে থাকেন ইউক্রেনের শ্যুটার। তিনি রুপো জেতেন। সোনা জিতলেন চিনে লিউ ইউকুন।
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে রুপো জেতেন বিজয় কুমার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে গগন নারাং জেতেন ব্রোঞ্জ। ফলে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে উঠে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন মহারাষ্ট্রের স্বপ্নিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications