Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে দ্বিতীয় পদকের আশা জাগালেন রমিতা, ব্যর্থ এলাভেনিল

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় শ্যুটার হিসেবে ফাইনালে উঠলেন রমিতা জিন্দল। ফলে পদকের দৌড়ে থাকলেন তিনি।

আজ একটু পরেই ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকের। এদিন ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের বিভাগে ফাইনালে উঠলেন রমিতা। তবে হতাশ করলেন এলাভেনিল ভালারিভান।

Paris Olympics 2024

শ্যুটিংয়ের এই ইভেন্টেও বাছাই পর্ব থেকে ৮ জন গেলেন ফাইনালে। দশম স্থানে শেষ করেন এলাভেনিল। রমিতা পান পঞ্চম স্থান। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফিকেশন অলিম্পিক্স রেকর্ড গড়লেন শীর্ষ স্থানাধিকারী কোরিয়ার হিওজিন বান।

হিওজিনের মোট স্কোর ৬৩৪.৫। ৬টি সিরিজে তাঁর স্কোর যথাক্রমে ১০৬.২, ১০৫.৭, ১০৪.৮, ১০৬.৬, ১০৫.৯, এবং ১০৫.৩। নরওয়ের হেগ জিনেট ডুয়েস্টাডের স্কোর ৬৩৩.২, তিনি ফাইনালে উঠলেন দ্বিতীয় স্থানে থেকে। সুইৎজারল্যান্ডের অড্রে গগনিয়াট ৬৩২.৬ স্কোর করে থাকেন তিনে।

চিনের ইউটিং হুয়াং (৬৩২.৬)-এর পরেই রইলেন রমিতা। রমিতার মোট স্কোর ৬৩১.৫, যা শীর্ষ স্থানাধিকারীর তুলনায় তিন কম। ৬টি সিরিজে রমিতার স্কোর ছিল যথাক্রমে ১০৪.৩, ১০৬, ১০৪.৯, ১০৫.৩, ১০৫.৩ এবং ১০৫.৭। অষ্টম স্থানাধিকারী ফ্রান্সের ওসিয়ানে মুলার (৬৩১.৩)।

দশম স্থানে শেষ করা এলাভেনিল ভালারিভানের স্কোর ৬৩০.৭। ৬টি সিরিজে তাঁর স্কোর ছিল যথাক্রমে ১০৫.৮, ১০৬.১, ১০৪.৪, ১০৫.৩, ১০৫.৩, ১০৩.৮। কাল ভারতীয় সময় বেলা ১টা থেকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের কেউ ফাইনালে যাবেন কিনা তা স্পষ্ট হবে কিছুক্ষণ পরেই।

এদিকে, রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস স্কালসের কোয়ার্টার ফাইনালে গতকাল সরাসরি উঠতে পারেননি ভারতের বলরাজ পানওয়ার। তিনি রেপেচেজ-২-এ দ্বিতীয় স্থান অধিকার করে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। রেস কমপ্লিট করতে বলরাজ এদিন সময় নেন ৭ মিনিট ১২.৪১ সেকেন্ড। শীর্ষ স্থানাধিকারী মোনাকোর কোয়েন্টিন আন্তোগনেল্লি সময় করেন ৭ মিনিট ১০ সেকেন্ড। মঙ্গলবার হবে কোয়ার্টার ফাইনাল।

প্রত্যেক রেপেচেজ থেকে দুজন করে রোয়ার কোয়ার্টার ফাইনালে গেলেন। গোটা রেস চলাকালীন দ্বিতীয় স্থান বজায় রাখেন বলরাজ। ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেন ১ মিনিট ৪৪.১৩ সেকেন্ড। ১০০০ মিটারে পৌঁছন ৩ মিনিট ৩৩.৯৪ সেকেন্ডে। ১৫০০ মিটার অতিক্রম করেন ৫ মিনিট ২৩.২২ সেকেন্ডে। গতকাল পানওয়ার সময় করেছিলেন ৭ মিনিট ৭.১১ সেকেন্ড। ফলে রেপেচেজ রাউন্ডের মাধ্যমে তাঁকে শেষ আটে যেতে হলো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+