Paris Olympics 2024: পরের অলিম্পিক্সে লক্ষ্য পদকের রঙ বদল, ইতিহাস গড়েও মন খারাপ মনুর

তৃতীয় পদকের বিরাট প্রত্যাশা নিয়ে শনিবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন মনু ভাকের। কিন্তু একটুর জন্য পদক হাতছাড়া হল তাঁর। চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় মহিলা শ্যুটার। ইতিহাস তৈরি করেও কোথাও একটা অপ্রাপ্তির কাঁটা থেকেই গেল মনুুর জন্য। একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস আগেই গড়েছেন। হ্যাটট্রিক করলে ইতিহাসে নিজের নাটমটা সোনার অক্ষরে লিখে রাখতে পারতেন নাা। কিন্তু সেটা হল না।

তৃতীয় পদক জিততে না পারায় রীতিমতো হতাশ দেখাচ্ছিল মনু ভাকেরকে। সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারেও বার বার কথা আটকে যাচ্ছিল জোড়া পদকজয়ীর। মনে মনে কতটা কষ্ট পেয়েছেন সেটা প্রকাশিত হচ্ছিল তাঁর শরীরী ভাষাতেই। মনু বলেন, 'আমি আজ একটু নার্ভাস ছিলাম। প্রতিটি শট নেওয়ার সময় টেনসনে ছিলাম, সেরাটা দিতে চেয়েছিলাম। কিন্তু কোথাও গিয়ে পারলাম না।'

Paris Olympics

প্যারিস অলিম্পিক্সে নিজের পারফরম্যান্স নিয়ে মনু বলেন, আমি গর্বিত দুটো পদক জিতেছি, তবে চতুর্থ স্থানে শেষ করে খারাপ লাগছে, আমি সেরাটা দিয়েছিলান। অন্যদিনের মতো আজ সব সময় ভালো করতে পারেনি। তবু চেষ্টা করেছি। আমি সব সময়ই বলেছি, আরও কঠিন পরিশ্রম করব। সেটা এখনও বলছি।'

এখন থেকেই পরের অলিম্পিক্সের লক্ষ্য যেন স্থির করে ফেলেছেন মনু। তাঁর কথায়, আমি সামনে তাকাতে চাই, এখন থেকেই তাকাচ্ছি আমি আরও কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করব। আমরা ভালো পারফরম্যান্স করব পরের বার। পরের অলিম্পিক্সে আরও বেশি পদক জিতব। অবশ্যই পদকের রঙ বদলেও লক্ষ্য থাকবে।'

টোকিও-র ব্যর্থতা পিছনে ফেলে কীভাবে সাফল্য পেলে‌ন? সেই প্রসঙ্গে বলেছেন, টোকিওর পর অনেক পরিশ্রম করেছি। মঞ্চের পিছনে অনেকে করেছে। তবে ভারত পদক জিতেছে। সাই থেকে মোদী স্যার সবাই আমাকে সাহায্য করেছেন, পরিবার, আমার বন্ধুরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সাই টিম ও পুরো মন্ত্রককেও ধন্যবাদ জানাই। মোদিজির কাছে কৃতজ্ঞ, তিনি ব্যস্ততার মধ্যে থেকেও আমাকে সময় দিয়েছেন। কোচ যশপাল সিং, বন্ধুরা তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। পরের বার আরও ভালো করব।"

মাকে নিয়ে মনু, বললেন, আমার জন্য অনেক আত্মত্যাগ করেছো তুমি। তুমি খুব ভালো থেকো মা।মা সুমেধা ভাকের বলেন, 'ভারতের প্রতিটি মা-বাবা চান তাদের সন্তান অলিম্পিক্সে পদক জিতুক, আমাদের মেয়ে সেটা পেরেছে, ও দেশের জন্য গর্ব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+