Paris Olympics 2024: প্যারিসে থাকছেন না, তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বাগদত্তার রয়েছে জোড়া অলিম্পিক সোনা
Paris Olympics 2024: অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাঁতারুদের অন্যতম ম্যাডিসন উইলসন। ২০১৬ সালে রিওতে প্রথমবার অলিম্পিক্সে নামা।
২০২১ সালে টোকিও অলিম্পিক্সেও তিনি জলে নেমেছিলেন। দেশের হয়ে দলগত বিভাগে সোনাও জেতেন। তবে এবার ম্যাডিসন উইলসন অলিম্পিক্সে নামার হ্যাটট্রিক করতে পারলেন না।

ব্যাকস্ট্রোক ও ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার সেরা মহিলা সাঁতারুদের অন্যতম ম্য়াডি উইলসনের ঝুলিতে রয়েছে অলিম্পিক্সের ২টি সোনা, ১টি রুপো ও একটি ব্রোঞ্জ। রিও অলিম্পিক্সে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে তিনি অস্ট্রেলিয়ার সোনাজয়ী দলের সদস্য। দলগত ৪x১০০ মিটার মেডলিতে জেতেন রুপো।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনি ফাইনালে অষ্টম স্থান অধিকার করেছিলেন। রিও অলিম্পিক্সে সাফল্যের কারণে ম্যাডিসন ২০১৭ সালে অস্ট্রেলিয়া ডে অনার্সে মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত হন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে কমনওয়েলথ গেমসেও প্রচুর সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতেছেন।
টোকিও অলিম্পিক্সে মহিলাদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের হিটে ম্যাডি অংশ নিয়েছিলেন। যদিও ফাইনালে তিনি অংশ নেননি। কিন্তু অস্ট্রেলিয়া সোনা জেতায় ফের হিট সুইমার হিসেবে অলিম্পিক্স সোনা ঝুলিতে পুরেছিলেন। ৪x২০০ মিটারে ব্রোঞ্জজয়ী দলেরও সদস্য হন উইলসন।
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি দেশের হয়ে শেষবার জলে নেমেছেন। ব্যক্তিগত ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে তিনি নবম হন। মহিলাদের ৪০০ মিটার ফ্রি রিলে, ৮০০ মিটার ফ্রি রিলে, মহিলাদের ৪০০ মিটার মেডলি রিলে ও মিক্সড ৪০০ মিটার ফ্রি রিলের হিটে অংশ নেন।
সেই সুবাদে তিনটি সোনা ও একটি রুপোও জেতেন। গত বছরই সন্তানসম্ভবা হলেও শেষ অবধি সন্তানের জন্ম দিতে পারেননি। ব্যক্তিগত জীবনে তাই বড় ঝড় সামলাতে হয় তাঁকে। এরই মধ্যে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু শর্টের বাগদত্তা হন। তবে তাঁদের বিয়ে এখনও হয়নি।
সোশ্যাল মিডিয়াতেই বাগদানের খবর প্রকাশ করেছিলেন। চলতি বছরের গোড়ার দিকে ম্যাডিসন জানান, ফের তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ফলে অলিম্পিক্সের জন্য ট্রায়ালেও নামতে পারেননি। কিন্তু এখনই অবসর নেওয়ার পরিকল্পনা নেই তাঁর। উল্লেখ্য, ম্যাথু শর্ট অস্ট্রেলিয়ার হয়ে ৪টি ওডিআই ও ৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications