Paris Olympics 2024 Live Updates: কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত, শ্রীজেশকে বিরাট সম্মান

শুক্রবার প্যারিস অলিম্পিক্সের ১৪তম দিন। ইতিমধ্যেই একাধিক ইভেন্ট শেষ হয়েছে। এখনও পর্যন্ত ভারতের ঘরে এসেছে পাঁচটি। পদক। শনিবার মূলত নজর থাকবে কুস্তি, অ্যাথলেটিক্স, গল্ফ এই ইভেন্টগুলির দিকে। কুস্তিতে পদকের আশায় ভারত। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামবেন। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ তোই ক্রুজ। কুস্তিতে অংশু মালিকের সামনেও সুযোগ আছে।

মহিলাদের গল্ফে শুক্রবার নজর থাকবে দীক্ষা ডাগর এবং অদিতি অশোকের দিকে। ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড-৩ রয়েছে শুক্রবার। অ্যাথলেটিক্সে মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রাউন্ড-১-এ অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা। এছাড়াও আছে পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড রিলে রাউন্ড। এছাড়াও নজর থাকবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের ইস্যুর শুনানির দিকে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics 2024

Aug 09, 2024, 11:53 pm IST

আমনের মুখে দেশের কথা

পদক জয়ের পর আমন জানালেন, ‘খুবই ভালো লাগছে পদক জিততে পেরে। প্রথম থেকেই চেষ্টা করেছিলাম পদক জিততে। আমি খুব খুশি। আমি আমার এই পদক দেশবাসী এবং মা-বাবাকে উৎসর্গ করছি।’
Aug 09, 2024, 11:19 pm IST

ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত

পুরুষদের কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত ব্রোঞ্জ পদক জিতলেন। ডিটি ক্রুজের ১৩-৫ ফলে জিতলেন আমন।
Aug 09, 2024, 11:16 pm IST

টান টান লড়াই

কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত বনাম ডিটি ক্রুজের মধ্যে চলছে টান টান লড়াই। ৮-৫ ফলে এগিয়ে ভারত।
Aug 09, 2024, 11:13 pm IST

এগিয়ে আছেন আমন

ডিটি ক্রুজের বিরুদ্ধে ৬-৩ ফলে এগিয়ে গেলেন আমন শেরাওয়াত।
Aug 09, 2024, 11:11 pm IST

এগিয়ে গেলেন আমন

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত ২-১ ফলে এগিয়ে গেলেন।
Aug 09, 2024, 10:50 pm IST

পদকের আশায় দেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত নামছেন ডিটি ক্রুজের বিরুদ্ধে।
Aug 09, 2024, 9:25 pm IST

ব্রোঞ্জ জয়ের আশা

রুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত নামবেন ব্রোঞ্জ জয়ের ম্যাচে। এখনও পর্যন্ত কুস্তিতে থেকে এবারের পদক প্রাপ্তি ০।
Aug 09, 2024, 9:24 pm IST

আইওসি-র মন্তব্য

ভিনেশ ফোগাট ইস্যুতে মতামত জানাল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। ফোগাটের রুপোর পদক পাওয়া সম্ভব নয় বলেই জানাল আইওসি।
Aug 09, 2024, 7:35 pm IST

গল্ফ আপডেট

অলিম্পিক্সের গল্ফের মহি‌লাদের স্ট্রোক প্লে রাউন্ড তিনে দীক্ষা ৩২ নম্বরে এবং অদিতি অশোক ৪০ নম্বরে আছেন।
Aug 09, 2024, 7:32 pm IST

ভিনেশ ইস্যুতে কড়া সচিন

ভিনেশের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর। যেভাবে ভিনেশকে বাদ দেওয়া হয়েছে তাতে সচিন মনে করেন ভারতীয় কুস্তিগীরের পদক ছিনিয়ে নেওয়া হয়েছে।
Aug 09, 2024, 6:37 pm IST

নীরজের জন্য গর্বিত সিন্ধু

অলিম্পিক্সে সোনার পর রুপো জিতেছেন নীরজ। ভারতের দুটি পদকজয়ীদের তালিকায় নাম তোলার জন্য নীরজকে অভিনন্দন জানালেন সিন্ধু।
Aug 09, 2024, 5:26 pm IST

পতাকা বাহক শ্রীজেশ

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পুরুষ দলের মধ্যে থেকে পতাকা বহন করবেন শ্রীজেশ। জানিয়ে দিল আইওএ।
Aug 09, 2024, 5:00 pm IST

নীরজকে ফোন মোদীর

প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদী বলেন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। চোট নিয়েও যেভাবে খেলেছেন, তার কোনও প্রশংসা যথেষ্ট নয়। পাল্টা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নীরজ।
Aug 09, 2024, 4:10 pm IST

ভিনেশ মামলার শুনানি

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছি‌ল শুক্রবার। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতীয় কুস্তিগীরের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অলিম্পিক্স গেমস শেষ হওয়ার আগেই।
Aug 09, 2024, 3:38 pm IST

আমেরিকার ১০০ পদক

প্যারিস অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে ১০০ পদক জয় করল।
Aug 09, 2024, 2:59 pm IST

পাঁচে শেষ করল ভারত

অ্যাথলেটিক্সে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসের হিটে ৫ নম্বরে শেষ করল ভারতীয় পুরুষ দল। ৩.০০.৫৮ সময়ে রেস শেষ করল ভারত। ফাইনালে জায়গা পেল না ভারত।
Aug 09, 2024, 2:33 pm IST

ব্যর্থ মহিলা দল

অ্যাথলেটিক্সে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসে ফাইনালে উঠতে ব্যর্থ ভারতীয় মহিলা দল। ১৬ দলের মধ্যে ১৫তম স্থানে শেষ করল ভারত। ৩.৩২.৫১ সয়য়ে রেস শেষ করে ভারত।
Aug 09, 2024, 1:44 pm IST

কে হবেন পতাকা বাহক?

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেশ অথবা নীরজ চোপড়ার মধ্যে কেউ একজন ভারতীয় পুরুষ দলের থেকে পতাকা বাহক হবেন। মহিলাদের মধ্যে পতাকা বহন করবেন মনু ভাকের।
Aug 09, 2024, 1:41 pm IST

অবসর নিয়ে কোচিংয়ে শ্রীজেশ

বৃহস্পতিবারই ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন। এবার ভারতীয় জুনিয়র হকি দলের কোচ নিযুক্ত হলেন শ্রীজেশ।
Aug 09, 2024, 1:22 pm IST

কখন হবে শুনানি?

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি হবে। স্থানীয় সময় দুপুর ২টো(ভারতীয় সময় সন্ধ্যা ৫.৩০ মিনিটে) শুনানি শুরু হওয়ার কথা আছে।
Aug 09, 2024, 12:51 pm IST

শুরু হচছে গল্ফের ইভেন্ট

শুক্রবার দিনের শুরুটা গল্ফ দিয়েই করছেন ভারতীয়রা। দীক্ষা ডাগর এবং অদিতি অশোক নামছেন গল্ফে স্ট্রোক প্লে রাউন্ড তিনে। টোকিওতে চার নম্বরে শেষ করেছিলেন অদিতি।
Aug 09, 2024, 12:25 pm IST

আরশাদের মৈত্রী বার্তা

প্যারিস অ‌লিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী আরশাদ নাদিম একটি হৃদয় ছোঁয়া দিয়েছেন, নীরজ চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে পাক সোনাজয়ী লিখেছেন, ভারত এবং পাকিস্তান সবসময় খুব ভালো বন্ধু।'
Aug 09, 2024, 11:50 am IST

দেশে ফিরলেন অন্তিম

প্যারিস থেকে দিল্লিতে ফিরলেন কুস্তিগীর অন্তিম পঙ্ঘল। অন্তিমের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠে। অন্তিমের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে অলিম্পিক্স গেমস ভিলেজে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তাঁর বোন। দিল্লি বিমানবন্দরে কোনও কথা বলেননি অন্তিম।
Aug 09, 2024, 11:01 am IST

কখন শুরু শুনানি?

ভিনেশ ফোটাদের করা আবেদনের শুনানি হবে আজ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। ভারতীয় সময় অনুসারে দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হবে শুনানি।
Aug 09, 2024, 10:57 am IST

করোনা আক্রান্ত নোয়া লাইলস

প্যারিস অ‌‌‌লিম্পিক্সে পুরুষদের ১০০ মিটারে সোনা এবং ২০০ মিটারে ব্রোঞ্জ জয়ী নোয়া লাইলস করোনা আক্রান্ত হয়েছেন।
Aug 09, 2024, 10:30 am IST

অত্যন্ত খুশি মা

ছেলের পারফরম্যান্সে গর্বিত নীরজের মা, তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশি নীরজের পারফরম্যান্সে। নীরজ রুপো জিতেছে। কিন্তু এটা আমার কাছে সোনা জয়ের সমান। ও চোট পেয়েছিল। কিন্তু তার পরেও যেভাবে পারফরম্যান্স করেছে তাতে আমরা সকলেই খুশি। সোনাজয়ী আরশাদ নাদিমও আমার সন্তান।’
Aug 09, 2024, 10:29 am IST

গর্বিত নীরজের বাবা

ছেলের দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের পর নীরজের বাবা সতীশ কুমার বলেছেন, প্রত্যেক দিন সবার সমান যায় না। ফাইনারলের দিনটা পাকিস্তানের ছিল। আমার মনে হয় আরশাদ যেভাবে সোনা জিতেছে আজ দিনটা ওরই ছিল। তবে আমরা টানা দুটি অলিম্পিক্সে জ্যাভলিনে পদক জিতেছি, প্রত্যেকটা দেশকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছি। আমার কাছে এই রুপোর পদকও গর্বের।’
Aug 09, 2024, 9:59 am IST

নীরজের প্রতিক্রিয়া

প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নীরজ চোপড়া বলেছেন, ‘যখনই আমরা দেশের জন্য পদক জিতি তখনই আমরা সকলেই খুশি হই। আমি নিজের পারফরম্যান্সেরপ বিশ্লেষণ করব এবং কীভাবে পারফরম্যান্সের উন্নতি করা যায় সেই নিয়ে পরিকল্পনা করব। প্যারিস অলিম্পিক্সে ভারত ভাল খেলেছে। আজ আরশাদের দিন ছিল। আমি আমার সেরাটা দিয়েছি কিন্তু কিছু ক্ষেত্রে বা সবসময় শীর্ষে থাকা সম্ভব হয় না।দেশের জাতীয় সঙ্গীত আজ গাওয়া সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে নিশ্চই ফের একবার সুযোগ হবে।’
Aug 09, 2024, 9:44 am IST

ভিনেশের আবেদনের শুনানি

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরে রুপো জেতার দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন ভিনেশ ফোগাট। শুক্রবার এই মামলার শুনানি আছে। ভারত সরকার আইনজীবী হরিশ সালভেকে নিয়োগ করেছে।
Aug 09, 2024, 9:42 am IST

নজরে অ্যাথলেটিক্স থেকে গল্ফ

অনেক ইভেন্টই ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। শেষের দিকে অলিম্পিক্স। শুক্রবার মূলত নজরে থাকবে অ্যাথলেটিক্স এবং গল্ফ। অ্যাথলেটিক্সে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসে অংশ নেবে ভারতীয় পুরুষ এবং মহিলা দল। অন্যদিকে মহিলাদের গল্ফে স্ট্রোক প্লে রাউন্ড তিনে শুক্রবার নজর থাকবে দীক্ষা ডাগর এবং অদিতি অশোকের দিকে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+