Paris Olympics 2024: প্রকাশ স্যারের কঠোরতা মোদীকে জানালেন লক্ষ্য, হরমনপ্রীতের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী সমস্ত ভারতীয় ক্রীড়াবিদদের আমন্ত্রণ করেন নিজের বাসভবনে। পদকজয়ীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদী ভারতীয় অলিম্পিয়ানদের তাঁদের পারফরম্যান্সের প্রসংশা করেন। শুক্রবার সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে মোদীর সঙ্গে ক্রীড়াবিদদের সাক্ষাৎ পর্বের একাধিক ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।

প্রধানমন্ত্রীকে আলাদাভাবে কথা বলতে দেখা গিয়েছে ব্যাডমিন্টনে অল্পের জন্য পদক হাতছাড়া করা লক্ষ্য সেনের সঙ্গে। মোদীর সঙ্গে কথা বার্তায় লক্ষ্য সেন তুলে ধরেছেন কীভাবে কঠোর নিয়নানুবর্তিতায় তাঁদের রেখেছিলেন কোচ প্রকাশ পাড়ুকোন। একইসঙ্গে পরের বার পদক জয়ের প্রতিশ্রুতিও দেন লক্ষ্য।

Paris Olympics

প্যারিস অলিম্পিক্স গেমসে ভারতের ব্যাডমিন্টন দলের প্রধান কোচের পদে অধিষ্ঠিত ছিলেন প্রকাশ পাড়ুকোন। তিনি খেলোয়াড়দের সঙ্গে কঠোরতার জন্য জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন। ভিডিওতে, প্রধানমন্ত্রী মোদী লক্ষ্যকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁকে ঘিরে যে উচ্ছাস ও উন্মাদনা তৈরি হয়েছিল অলিম্পিক্সে সেই সম্পর্কে তিনি সচেতন কিনা? যার উত্তরে লক্ষ্য সেন প্রকাশ পাড়ুকোনের কঠোর নিয়মের উদাহরণ দিয়েছিলেন।

লক্ষ্য সেন বলেন, "প্রকাশ স্যার ম্যাচের সময় ফোন আমাদের থেকে নিয়ে নিতেন এবং বলতেন ম্যাচের পর আমরা সেটা ফিরে পাব। তবে হ্যাঁ, আমি অনেক সমর্থন পেয়েছি। আমি বলতে চাই যে এটি (প্যারিস অলিম্পিক্স) একটি ভাল শেখার অভিজ্ঞতা ছিল। আমার জন্য এটা একটু হৃদয়বিদারক ছিল যে আমি পরের বার আমার সেরাটা দিয়ে পদক জয়ের চেষ্টা করব।'


অলিম্পিক্সে ভালো খেললেও সেমিফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষের কাছে হেরে প্রথম ধাক্কা খেতে হয় লক্ষ্য সেনকে। সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের কাছে ছন্দপতন হয়, সেমিফাইনালে হারলেও লক্ষ্য সেনের সামনে কিন্তু ছিল পদক জয় আরও একটি সুযোগ। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

গোললরক্ষক পিআর শ্রীজেশকে স্মরণীয় বিদায় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের পরই পূর্ব ঘোষণা মতোই জাতীয় দল থেকে বিদায় নেন গোলরক্ষক শ্রীজেশ। তাঁর বিদায় পর্বকে স্মরণীয় করে রাখেন তাঁর সতীর্থরা। প্রধানমন্ত্রীর হাতে হকি স্টিক ও জার্সি উপহার হিসেবে তুলে দিয়েছে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল।

অন্যান্য সতীর্থদের সাথে শ্রীজেশকে স্মরণীয় বিদায় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং-এর প্রশংসা করেছেন। মোদী বলেন, "আমি অবশ্যই বলব যে দল আপনাকে(শ্রীজেশ) নিশ্চিতভাবে মিস করবে। তবে দল আপনাকে যেভাবে বিদায় দিয়েছে। আমি তাদের প্রশংসা করি, বিশেষ করে হরমনপ্রীত সিং যে বক্তব্য রেখেছেন তা তা দারুন।'

অন্যদিকে ভিনেশ সম্পর্কে মোদী বলেন, "ভিনেশ প্রথম ভারতীয় যিনি কুস্তিতে ফাইনালে উঠেছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+