Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভাঙতে পারে একঝাঁক রেকর্ড, কোন ক্রীড়াবিদদের সামনে নজিরের হাতছানি?

Paris Olympics 2024: প্যারিসে পৌঁছে গিয়েছে অলিম্পিক্সের শিখা। অলিম্পিক্সের সেই মশাল নিয়ে হচ্ছে নানা অনুষ্ঠান। ২৬ জুলাই থেকে শুরু হয়ে এবারের সামার গেমস চলবে ১১ অগাস্ট অবধি।

অলিম্পিক্সে এবার ভাঙতে পারে একঝাঁক রেকর্ড। কোন কোন ক্রীড়াবিদদের সামনে উল্লেখযোগ্য নজিরের হাতছানি, এই প্রতিবেদনে সেদিকেই আলোকপাত করা হচ্ছে।

Paris Olympics 2024

এনবিএ তারকা কেভিন ডুরান্টের ঝুলিতে এখনও অবধি রয়েছে অলিম্পিক্সের তিনটি সোনা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি অলিম্পিক্স বাস্কেটবলে ১০ অগাস্ট টানা পঞ্চমবার সোনা জেতে তাহলে ডুরান্ট হবেন প্রথম পুরুষ অ্যাথলিট যিনি দলগত ইভেন্টের মাধ্যমেই চতুর্থ সোনাটি সংগ্রহ করবেন।

ফ্রান্সের নিকোলা কারাবাতিচ হ্যান্ডবলে ২০০৮, ২০১২ ও ২০২০ সালে দলকে সোনা জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। তিনি এবারের অলিম্পিক্সের পরই অবসর নেবেন। তার আগে দেশকে চতুর্থ সোনাটি জিতিয়ে বিদায় মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাইবেন।

মার্কিন এনবিএ তারকা জিমার ফ্রেডেট দেশকে থ্রি ইনটু থ্রি টুর্নামেন্টে ঐতিহাসিক প্রথম পদকটি এনে দেওয়ার লক্ষ্যে নামবেন। মহিলাদের টুর্নামেন্টেও নজিরের হাতছানি থাকছে জ্যাকি ইয়ং ও কেলসি প্লামের। অলিম্পিক্সে থ্রি ইনটু থ্রি পদক ইতিমধ্যেই তাঁদের রয়েছে।

এবার টার্গেট ফাইভ ইনটু ফাইভের পদকও। অলিম্পিক্সে এমন নজির আর কারও নেই। প্লাম ও ইয়ং টোকিও অলিম্পিক্সে মহিলাদের থ্রি ইনটু থ্রি বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রকে সোনা জেতাতে বড় ভূমিকা নেন। ওয়াং লিলির সঙ্গে প্লাম টুর্নামেন্টের লিডিং স্কোরার হয়েছিলেন ৫৫ পয়েন্ট সংগ্রহ করে।

মহিলাদের মধ্যে অলিম্পিক্সে সর্বাধিক ৯টি সোনা জেতার রেকর্ড রয়েছে জিমন্যাস্ট লারিসা ল্য়াটিনিনার দখলে। তাঁর কীর্তি স্পর্শ বা তাঁর সঙ্গে ব্যবধান কমানোর হাতছানি রয়েছে ইসাবেল ওয়ের্থ ও কেটি লেডেকির। দুজনেই সাতটি করে অলিম্পিক্স পদক জিতেছেন।

জার্মান ইক্যুয়েস্ট্রিয়ান এবারের অলিম্পিক্সে ২টি সোনা জিতে ছুঁয়ে ফেলতে পারেন লারিসার নজির। আবার সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড এককভাবে নিজের দখলে নিতে পারেন মার্কিন সাঁতারু লেডেকি। যদি চারটি ইভেন্টের তিনটিতেই তিনি সোনা জেতেন।

১৯৮৮ সালের সিওল অলিম্পিক্স থেকে টানা সামার গেমসে অংশ নিয়ে আসছেন শ্যুটার নিনো সালুকভাদজে। এবার তিনি দশমবার অলিম্পিক্সে অংশ নিচ্ছেন। তাঁর এই কীর্তির ধারেকাছে কেউ নেই। সবচেয়ে বেশিবার অলিম্পিক্সে অংশ নেওয়ার ক্ষেত্রে নিজের রেকর্ডকে উন্নত করতে চলেছেন তিনবারের সোনাজয়ী। এ ছাড়া বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সময়ের নিরিখেও বেশ কিছু রেকর্ড ভাঙতে পারে যে কোনও মুহূর্তেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+