Paris Olympics 2024: দুই অ্যাথলিটই দৌড় শেষ করলেন একই সময়ে, কোন অঙ্কে সোনা জিতলেন নোয়া লাইলস?
অলিম্পিক্সের যে ইভেন্টগুলিতে সবথেকে বেশি আর্কষণ থাকে তারমধ্যে অন্যতম হল ১০০ মিটারের দৌড়। এই ইভেন্টের বিজয়ী হয়ে উঠেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ। রবিবার রাতে এই শিরোপা জিতে নিলেন আমেরিকার নোয়া লাইলস।
রবিবার প্যারিসে ১০০ মিটার দৌড়ের ইভেন্টের দিকে নজর ছিল গোটা বিশ্বের। শুরু থেকেই চূড়ান্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ট্র্যাকে নামেন মার্কিন অ্যাথলিট নোয়া লাইলস। সোনার পদক জিততে তিনি সময় নিলেন মাত্র ৯.৭৯ সেকেন্ড। সেই সঙ্গে ২০ বছর পরে ফের কোনও আমেরিকান হলেন বিশ্বের দ্রুততম মানব।

অলিম্পিক্সের একশ মিটার দৌড় হল সবচেয়ে চর্চিত ইভেন্ট। যার জন্য দিনের সব ইভেন্ট শেষ হয়ে গেলে এটি হয়। কিছুক্ষনের জন্য পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেওয়া হয় দৌড়বিদদের মনসংযোগের জন্য। রবিবার প্যারিসে তার ব্যতিক্রম হল না। কিছুক্ষণের জন্য অন্ধকার করে দেওয়া হয়েছিল স্টাড ডি ফ্রান্স স্টেডিয়ামে। সেইসময় দেখা গিয়েছে নোয়া একমনে নিজের সঙ্গে কথা বলছেন। কখনও আবার লাফাচ্ছেন। তাঁর শরীরী ভাষা বলে দিচ্ছিল কতটা আত্মবিশ্বাসী তিনি।
নোয়া লাইলস প্রথম আমেরিকান স্প্রিন্টার যিনি এথেন্স ২০০৪ অলিম্পিক্সের পর প্রথমবার পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনার পদক জিতলেন। ১০০ মিটার দৌড়ে জয়ী সর্বশেষ আমেরিকান ব্যক্তি ছিলেন জাস্টিন গ্যাটলিন। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিনের পর যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এই ইভেন্টে দাপট দেখাতে থাকে জামাইকা। বলা ভালো একছত্র আধিপত্য দেখাতে শুরু করেন বোল্ট। কিংবদন্তি এই দৌড়বিদ ২০০৮ থেকে ২০১৬ টানা তিনবার জেতেন সোনা।
বিশ্ব অ্যাথলেটিক্সে নজর কাড়লেও এর আগে পর্যন্ত অলিম্পিক্সে তেমন কিছু ভাল পারফর্ম করেননি নোয়া। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ২০০ মিটার প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তার পরে আরও উন্নতি করেন তিনি।
প্যারিস অলিম্পিক্সের আগে যেন ফের আশা তৈরি হয়েছিল কিশানে থমসনকে ঘিরে। সেইসঙ্গে, অবলিক সেভিলও অনেকটা আশা জুগিয়েছিলেন। উল্লেখ্য, প্রথম রাউন্ড এবং হিটে যথেষ্ট ভালো পারফর্ম করেন কিশানে। আর ফাইনালে আর একটু লড়লেই হয়ত সোনা জিততে পারতেন। কিন্তু তা অধরাই থেকে গেল।












Click it and Unblock the Notifications