Paris Olympics 2024: হকিতে উপর্যুপরি অলিম্পিক্স পদকেও বদলাল না দিন! শ্রীজেশরা দেশে ফিরলেন ইকনমি ক্লাসে

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতের হকি দলের সদস্যরা প্যারিস থেকে ভারতে এলেন বিমানের ইকনমি ক্লাসে। মাইখেলের ভিডিও দেখে তোলপাড় দেশের ক্রীড়া মহল।

অলিম্পিক্সের আসর থেকে ভারত সবচেয়ে ১৩টি পদক জিতেছে হকিতে। টোকিও অলিম্পিক্সের পর এবারেও ব্রোঞ্জ জিতেছে ভারত। সেই দলের সদস্যদেরই কিনা এমন দুরবস্থার শিকার হতো হলো! সমালোচনা নেটাগরিকদের।

Paris Olympics 2024

ভারত এবার ব্রোঞ্জ জেতার পর ওয়ানইন্ডিয়া বাংলাকে ১৯৬৪ ও ১৯৬৮ সালের অলিম্পিক্স হকিতে পদকজয়ী গুরবক্স সিং বলেছিলেন, হকিতেই ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে অলিম্পিক্স থেকে। তবে সেই তুলনায় ভালোবাসা, সম্মান দেওয়া হয় না হকি প্লেয়ারদের। আশা করি, এবার পরিস্থিতি বদলাবে।

কিন্তু কোথায় কী? অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন পিআর শ্রীজেশ। তিনি ও মনু ভাকের দেশের পতাকা হাতে নিয়েছিলেন প্যারেড অব নেশনসে। শ্রীজেশের সঙ্গেই অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের জন্য থেকে গিয়েছিলেন হকি দলের অমিত রুইদাস, অভিষেক, সুমিত ব্যাস ও সঞ্জয়।

হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন হকিতে ব্রোঞ্জজয়ী দলের সদস্যরা দেশে ফিরেছিলেন আগেই। তবে সেই দলেরই বাকি প্লেয়ারদের ফিরতো হলো সাধারণ যাত্রীদের সঙ্গে ইকনমি ক্লাসে। এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৪২-এ চেপে তাঁরা দেশে ফিরলেন ৮ ঘণ্টা ২০ মিনিটের যাত্রাশেষে।

ইকনমি ক্লাসে ছিল শ্রীজেশদের টিকিট। এমনকী তাঁদের বসার আসন এক জায়গাতেও হয়নি। ছড়িয়ে-ছিটিয়ে বসতে হলো প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের। ভারতীয় হকি দলের সাফল্য ঘিরে যে উন্মাদনা দেখা গিয়েছে, তার সঙ্গে বিমানে হকি তারকাদের দেশে ফেরার ভিডিও বড়ই বেমানান।

এই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রিকেটের সঙ্গে অন্যান্য খেলাধুলোর পরিকাঠামোগত পার্থক্য। ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ জেতার পর প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পরিজন, বিসিসিআই কর্তাদের পাশাপাশি সাংবাদিকদের দেশে ফেরাতেও বিরাট উদ্যোগ নিয়েছিল বিসিসিআই।

বিসিসিআই চার্টার বিমানের বন্দোবস্ত করেছিল। বিশ্বজয়ী ক্রিকেট তারকাদের ইকনমি ক্লাসে আসতে হয়নি। তাঁরা ফিরেছিলেন বিজনেস ক্লাসেই। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে শ্রীজেশদের জন্য এমন দায়সারা পদক্ষেপ দেখে ক্রীড়াপ্রেমীরা ক্ষুব্ধ। কাদের অপদার্থতায় দেশের তারকাদের এমন পরিস্থিতিতে পড়তে হলো তাঁদের খুঁজে বের করার দাবিও উঠছে। ক্রীড়াপ্রেমীরা বলছেন, দেশের গর্বদের সম্মান জানাতে কোনও ফারাক থাকা উচিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+