Paris Olympics 2024: আমন শেরাওয়াত কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন, প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক বেড়ে ছয়

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত। পুরুষদের কুস্তির ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে। যা অলিম্পিক্সের আসর থেকে ভারতের অষ্টম পদক।

চলতি অলিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা বেড়ে হলো ছয়। কাল মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে নজর থাকবে রীতিকা হুডার দিকে।

Paris Olympics 2024

পুয়ের্তো রিকোর তোই ডারিয়ান ক্রুজের বিরুদ্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে আমনের। প্রথমে ক্রুজ এগিয়ে যান। পরে আগ্রাসী রণকৌশলে এগিয়ে যান আমন। ফের তিনি পিছিয়ে পড়ার পর কামব্যাক করেন।

প্রথম পিরিয়ডে আমন ৬-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিয়ডে ক্রুজ ২ পয়েন্ট আদায় করার পর ফের কাউন্টার অ্যাটাকে গিয়ে আমন এগিয়ে যান ৮-৫ ব্যবধানে। ক্রুজ সিঙ্গল লেগ অ্যাটাকের চেষ্টা করছিলেন। তবে আমন বুদ্ধিদীপ্ততার মাধ্যমে এগিয়ে যান ১৩-৫-এ।

আমন গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভকে হারিয়ে দিয়েছিলেন টেকনিক্যাল সুপিরিয়রিটিতে, ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে। এর কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগীর জয় ছিনিয়ে নেন আববেনিয়ার জেলিমখান আবারকারভ।

২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আবারকারভের বিরুদ্ধেও আগ্রাসী রণকৌশল অবলম্বন করে পঞ্চম বাছাই আমন ১২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন টেকনিক্যাল সুপিরিয়রিটিতে। যদিও সেমিফাইনালে আমন শীর্ষ বাছাই জাপানের রেই হিগুচির কাছে হেরে যান ০-১০ ব্যবধানে।

১৯৫২ সালে ভারতকে কুস্তির প্রথম পদকটি এনে দিয়েছিলেন কেডি যাদব। হেলসিঙ্কি অলিম্পিক্সে তিনি জেতেন ব্রোঞ্জ, ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমার।

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে সুশীল জেতেন রুপো। পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি বিভাগে রুপো জেতেন যোগেশ্বর দত্ত। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে।

২০২১ সালে টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন রবি কুমার দাহিয়া। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া।

ফলে ২০০৮ সাল থেকে অলিম্পিক্সের কুস্তিতে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রইল। রবি দাহিয়ার পর ছত্রশালে ললিত কুমারের আরেক শিক্ষার্থী অলিম্পিক্স পদক জিতলেন। ১১ বছরের মধ্যে বাবা-মাকে হারানো আমনের কীর্তি উচ্ছ্বসিত সাক্ষী মালিক, রবি দাহিয়ারা।

এদিকে, টোকিও অলিম্পিক্সে ভারত জিতেছিল সাতটি পদক। সেই টার্গেটে পৌঁছতে ভারতকে তাকিয়ে থাকতে হবে আপাতত রীতিকার দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+