Paris Olympics: অবিনব বিন্দ্রার নয়া নজির, অলিম্পিক্স সংস্থার সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের সোনাজয়ী শ্যুটার
১৯৭৫ সালে এই অলিম্পিক্স অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। আইওসি সভাপতি এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব।১৯৭৫ সালে এই অলিম্পিক্স অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। আইওসি সভাপতি এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব।২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে ভারতকে সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা। ১৬ বছর পর আরও একবার অলিম্পিক্সের মঞ্চে ভারতকে গর্বিত করলেন বিন্দ্রা। সোনাজয়ী ভারতীয় শ্যুটারকে আন্তর্জাতিক অলি্ম্পিক্স কমিটির পক্ষ থেকে বিরল সম্মান প্রদান করা হল।
অলিম্পিক্স অর্ডারে সম্মানিত হলেন অভিনব বিন্দ্রা। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সোনাজয়ী শ্যুটার। অলিম্পিক্সের প্রতি কোনও অ্যাথলিটের সার্ভিসকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।

১৯৭৫ সালে এই অলিম্পিক্স অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। আইওসি সভাপতি এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব।
শনিবার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কার্যকরী সমিতির বৈঠক ছিল, সেই বৈঠকেই বিন্দ্রাকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। সেখানেই এই সম্মান দেওয়া হয়েছে অভিনব বিন্দ্রাকে। পুরস্কারের মঞ্চে বিন্দ্রা বলেন, 'সেই কোন ছোটবেলা থেকে অলিম্পিক্সের রিংগুলো দেখছি, এগুলোই একসময়ে আমার জীবনের অর্থ ছিল। আজ সেই মঞ্চে এত বড় সম্মান পেয়ে আমি গর্বিত ও সম্মানিত।'
একইসঙ্গে বিন্দ্রা আরও বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে আমি আমার অলিম্পিক্সের স্বপ্নকে লালন করেছি, তারপর অলিম্পিক্সে পদক জয় আমার একটা স্বপ্নপূরণ। আমার অ্যাথলেটিক্স কেরিয়ার সমাপ্ত হওয়ার পরে অলিম্পিক্সের সঙ্গে যুক্ত থাকার প্রয়াস চালিয়ে যাই। খেলাধুলার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করি। এই সম্মান আমার কাছে অত্যন্ত আবেগের। এটি একটি বিশেষাধিকার।
৪১ বছর বয়সী বিন্দ্রা যিনি আইওসি-র অ্যাথলেটিক্স কমিশনের ভাইস চেয়ারম্যানও। এই সম্মান পাওয়ার পরে বলেছেন, এই পুরস্কারটি তাঁকে আরও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে এবং অলিম্পিক্স আন্দোলনে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত অলিম্পিক্স অর্ডার হল এই গেমসে অবদানের সর্বোচ্চ পুরস্কার। অলিম্পিক্সে কর্মকাণ্ডে যাদের বিশিষ্ট অবদান থাকা ব্যক্তি ও ক্রীড়াবিদদের ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, অভিনব বিন্দ্রা ২০১৮ সাল থেকে আইওসি অ্যাথলেটিক্স কমিশনের সদস্য।
বিন্দ্রা ভারতের হয়ে পাঁচটি অলিম্পিক্সে অংশ নিয়েছেন। প্রথম বার ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে অংশ নেন। ২০০৮ বেজিং অলিম্পিক্সে তিনি সোনার পর জেতেন। ২০১৬ সালে রিও অলিম্পিক্সেও পদক পেতে পারতেন। অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করেন। ২০০৮ সালে প্রথম ভারতীয় হিসাবে কোনও ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। ২০২১ সালে সেই নজির ভাঙেন নীরজ চোপড়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications