Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ৩ দিন দূরে! কোন ক্রীড়াক্ষেত্রগুলিতে তিনটি করে পদক জিতেছে ভারত?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন আর মাত্র তিন দিন দূরে। ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি ও অলিম্পিক্স আয়োজন কমিটিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

প্যারিস অলিম্পিক্সে শুধু টেনিসেই এবার ভারত থেকে রয়েছেন তিন ক্রীড়াবিদ। এ ছাড়া অলিম্পিক্সে আজ অবধি ভারত তিনটি ক্রীড়াক্ষেত্রে জিতেছে তিনটি করে পদক।

Paris Olympics 2024

এবারের টেনিসে পুরুষদের সিঙ্গলসে অংশ নেবেন সুমিত নাগাল। লড়াই কঠিন হলেও লিয়েন্ডার পেজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তাঁর সামনে পদক জয়ের হাতছানি। ডাবলসে রোহন বোপান্না পদকের লক্ষ্যে নামবেন শ্রীরাম বালাজিকে সঙ্গী করে।

তিরন্দাজি ও টেবল টেনিসে ভারতের ৬ জন করে প্রতিযোগী রয়েছেন। দুটি ক্রীড়াক্ষেত্রেই তিনজন পুরুষ ও তিনজন মহিলা ক্রীড়াবিদ নামবেন। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন তিন ক্রীড়াক্ষেত্রে ভারত অলিম্পিক্স থেকে তিনটি করে পদক জিতেছে:

অ্যাথলেটিক্সে ভারত জিতেছে ১টি সোনা ও ২টি রুপো। ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে নর্মান প্রিচার্ড ২০০ মিটার ও ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে দেশকে এনে দেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম সোনা, জ্যাভলিনে সোনা জেতেন নীরজ।

ব্যাডমিন্টনে ভারত অলিম্পিক্সের থেকে জিততে পেরেছে তিনটি পদক। তার মধ্যে একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল। ২০১৬ সালে পিভি সিন্ধু রিওতে জেতেন রুপো। টোকিও অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জেতেন।

বক্সিংয়েও ভারত তিনটি পদক জিতেছে। তিনটিই ব্রোঞ্জ। ২০০৮ সালে মিডলওয়েট বিভাগে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দর সিং। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে মহিলাদের ফ্লাইওয়েটে ব্রোঞ্জ জেতেন এমসি মেরি কম। টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে দেশকে তৃতীয় ব্রোঞ্জ এনে দেন লাভলিনা বরগোঁহাই, মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে।

২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জিতেছিল। অলিম্পিক্সের কোনও সংস্করণে ভারতের সেরা সাফল্যের তালিকায় যা রয়েছে তিনে। টোকিও অলিম্পিক্সে সাতটি ও লন্ডন অলিম্পিক্সে ভারত ৬টি পদক জিতেছিল। তার পরেই রয়েছে বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+