Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Padma Awards: ভক্তদের পদ্মশ্রী উৎসর্গ বিজয়নের, প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অশ্বিনের

পদ্মশ্রী পাচ্ছেন আইএম বিজয়ন, প্রজাতন্ত্র দিবসের আগের রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছেন। ক্রীড়াক্ষেত্রে মোট চারজন এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এই তালিকায় আছেন ভারতের প্রাক্তন ফুটবলার বিজয়নও। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পাওয়ার পর এআইএফএফ মিডিয়াকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিজয়ন।

বিজয়ন তাঁর পদ্মশ্রী পুরস্কার উৎসর্গ করেছেন ভারতের ফুটবল ভক্তদের। একইসঙ্গে দেশের হয়ে খেলার স্বীকৃতি পেয়ে খুশি গোপন করেননি প্রাক্তন এই ফুটবলার। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন আর অশ্বিনও। তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এআইএফএফ মিডিয়াকে বিজয়ন বলেছেন, আমি আমার পুরস্কারটি উৎসর্গ করছি দেশের প্রতিটি ফুটবল ভক্তকে। আমি আজ যা হতে পেরেছি সেটা সমর্থক বা ভক্তদের জন্যই। আমি নিশ্চিত নই যে আমি একজন ফুটবলার হিসেবে কতটা ভালো ছিলাম। তবে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাই আমার কেরিয়ারের সবথেকে বড় প্রাপ্তি। সুন্দর খেলাটিকে এই উচ্চতায় সমর্থকরাই নিয়ে গিয়েছেন।

বিজয়ন আরও বলেছেন, আমি অত্যন্ত খুশি, যখন আপনার কাজগুলি স্বীকৃতি পায় তখন আপনার সন্তুষ্ট বোধ করা উচিত। আমি জানি না আমার এই পুরস্কার ভারতীয় ফুটবলকে কতটা সাহায্য করবে। আমার এই পুরস্কার যদি দেশের তরুণ ফুটবলারদের আরও অনুপ্রাণিত করতে পারে তাহলে আমার এই পুরস্কারটি কাজে আসবে।
১৯৯১ সালে কেরালার তিরুবনন্তপুরমে নেহরু কাপে রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিজয়ন জাতীয় দলের যাত্রা শুরু করেন। এরপর বিজয়ন দীর্ঘ ১২ বছর ধরে ব্লু টাইগারদের আক্রমণভাগের মূল কাণ্ডরী ছিলেন।

২০০৩ সালের অক্টোবরে আফ্রো-এশিয়ান গেমসের ফাইনালের পর তিনি অবসর ঘোষণা করেন জাতীয় দল থেকে, সম্ভবত তিনি, ভাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের হয়ে অনেক গোল করেন।
তিনিই কেরালার প্রথম ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পান। তিনি ১৯৯৩, ১৯৯৭ এবং ১৯৯৯ সালে ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের সম্মান লাভ করেন। তিনি নেহরু কাপ, প্রি-অলিম্পিক, প্রি-ওয়ার্ল্ড কাপ, সাফ কাপ এবং এসএএফ গেমসের মতো বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন।

রবিচন্দ্রন অশ্বিন ৩৮তম ভারতীয় ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। রবিচন্দ্রন অশ্বিন ১০৬টি টেস্টের ২০০টি ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কৃতজ্ঞতা জানান। মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেই টুইট তলে ধরেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অশ্বিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+