৩২ বছর পর অস্ট্রেলিয়ায় অলিম্পিক, বিনা বাধায় আয়োজনের দায়িত্বে ব্রিসবেন
৩২ বছর পর অলিম্পিকের আসর ফিরছে অস্ট্রেলিয়ায়। ২০৩২ সালে ৩৫তম অলিম্পিক হবে ব্রিসবেনে। আজই সরকারিভাবে তা ঘোষণা করে দেওয়া হল। এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ায় বসবে অলিম্পিকের আসর। ১৯৫৬ সালে হয়েছিল মেলবোর্ন অলিম্পিক। ২০০০ সালে অলিম্পিক হয়েছিল। এবার ব্রিসবেনে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে ক্রিকেট অলিম্পিকে আবির্ভূত হতে যদি না-ও পারে, তাহলে নিশ্চিতভাবেই ব্রিসবেন অলিম্পিকে থাকবে ক্রিকেট। পরবর্তী অলিম্পিক প্যারিসে, ২০২৪ সালে। অলিম্পিক আয়োজনের জন্য ১১ বছর সময় পাবে ব্রিসবেন।

প্রত্যাশামতোই ব্রিসবেনে
আজ টোকিওতে বৈঠক ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। সেখানে কুইন্সল্যান্ডের আবেদন ছাড়া আর কোনও আবেদন জমা পড়েনি অলিম্পিক আয়োজনের জন্য। ফলে প্রত্যাশিতভাবেই এদিন সরকারি সিলমোহর পড়ে গেল ব্রিসবেনেই ২০৩২ সালের অলিম্পিকের বিষয়ে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের মধ্যে ছিলেন কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাজচুক। তাঁর সঙ্গেই ফেডেরাল স্পোর্টস মিনিস্টার রিচার্ড কলবেক, ব্রিসবেন লর্ড মেয়র আদ্রিয়ান শ্রিনার আওসি-র কমিটি মেম্বারদের সামনে অলিম্পিক আয়োজনের দাবির বিষয়ে বিস্তারিত তথ্য ও যুক্তি মেলে ধরেন। পরে ব্রিসবেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতেই যাবতীয় চুক্তিপত্রে স্বাক্ষরও করেন তাঁরা।

গর্বিত অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট তথা আইওসি-র ভাইস প্রেসিডেন্ট জন কোটস বলেন, নিঃসন্দেহে আজকের দিনটি অস্ট্রেলিয়ার গর্বের দিনষ আমাদের উপর আস্থা রাখায় আইওসি-র সদস্যদের ধন্যবাদ। সফলভাবে অলিম্পিক আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একটা কথা বিশ্বের অ্যাথলিটদের জানিয়ে রাখতে চাই ব্রিসবেন অলিম্পিকে আপনারা স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হবেন। ক্লাইমেট পলিসির উল্লেখ করে শ্রিনার বলেন, পরিবেশ-বান্ধব গেমস আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরাই প্রথম শহর হিসেবে ক্লাইমেট-পজিটিভ গেমস আয়োজন করব এবং সেই পরিকল্পনা চলছে।

উৎসবের আবহ
জানা গিয়েছে, ব্রিসবেন অলিম্পিকে খরচ ধরা হচ্ছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। টিকিট, ডোমেস্টিক স্পনসরশিপ ও ব্রডকাস্ট রাইটসকেই মূল আয়ের উৎস ধরা হচ্ছে। আইওসি-র লাভের পরিমাণ ছুঁতে পারে ১৭ বিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, সফলভাবে গেমস আয়োজন করতে এবং তার পরিকাঠামো-সহ সব ব্যবস্থাপনা করবে অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড সরকার। ব্রিসবেন ও দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডকে সহযোগিতা করার সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার সরকার গর্বিত। অলিম্পিকের পাশাপাশি এই নিয়ে দ্বিতীয়বার প্যারালিম্পিক গেমসও আয়োজন করবে অস্ট্রেলিয়া। প্য়ারালিম্পিক্স প্রথম হয়েছিল ১৯৬০ সালে রোমে। অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের বিষয়টি নিশ্চিত হতেই ব্রিসবেনের আকাশে দেখা যায় জমকালো আতসবাজির রোশনাই।
The Olympic and Paralympic Games Brisbane 2032 are coming. pic.twitter.com/FxPjZjx1Ge
— IOC MEDIA (@iocmedia) July 21, 2021
Result of the host election for the XXXV Olympiad#IOCSession | #Brisbane2032 pic.twitter.com/Ns8xJg7F5f
— IOC MEDIA (@iocmedia) July 21, 2021
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications