Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neeraj Chopra: তিন বছর পর দেশের মাটিতে নীরজ শো, ভারতে কোন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট?

২০২১ সালে অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকে দেশের মাটিতে আর পারফরম্যান্স করতে দেখা যায়নি নীরজ চোপড়াকে। বিদেশে ট্রে‌নিং এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন। অবশেষে প্যারিস অলিম্পিক্সের আগে আবার নিজেরে দেশের ট্রাক অ্যান্ড ফিল্ডে নামছেন নীরজ।

প্রতীক্ষার অবসান। তিন বছর পর ফের নীরজকে দেখা যাবে জাতীয় আসরে।ভুবনেশ্বরে ১২ থেকে ১৫ মে অনুষ্ঠিত হবে জাতীয় ফেডারেশন কাপ। তিন বছর পর ভারতের মাটিতে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন নীরজ। আসন্ন ন্যাশানাল ফেড কাপে নীরজ চোপড়ার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে কিশোর কুমার জেনাকেও। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি বুধবার ঘোষণা করা হয়েছে।নীরজ চোপড়ার কোচ ক্লাউস বার্টোনিটজ জানিয়েছেন, ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে খেলবেন তাঁর ছাত্র।

Neeraj Chopra

ওড়িশায় আয়োজিত ন্যাশনাল ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলতে নামবেন নীরজ। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন টুইট করে এই বিষয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, 'এন্ট্রি অনুসারে, নীরজ চোপড়া এবং কিশোর কুমার জেনা ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হওয়া ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন।'

নীরজ চোপড়া সর্বশেষ ১৭ মার্চ, ২০২১-এ ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ৮৭.৮০ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছিলেন। ১৪০ কোটির দেশকে অলিম্পিক্স থেকে সোনা এনে দিয়ে ইতিহাস লিখেছিলেন নীরজ। তারপর থেকে আর পানিপথের অ্যাথলিটকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পদক জিতেছেন তিনি।তিনি ২০২২ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন। হানঝাউ এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন নীরজ। আর রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা।

২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত হবে প্যারিস অলিম্পিক্স। ১ অগস্ট থেকে শুরু হবে অ্যাথলেটিক্স বিভাগের খেলা।প্যারিস অলিম্পিকেও নীরজ পদক জিততে প্রস্তুত। সাই মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সোনার ছেলে বলছেন, 'আমি প্যারিস অলিম্পিকে নিজের সেরা জায়গায় থাকতে চাই। আমার ট্রেনিং সেশনও দারুণ হয়েছে। আমি সবসময়ে শক্তি ও কৌশলের সঙ্গেই ফিটনেসের উপর জোর দিয়েছি। প্যারিসে যদি নীরজ সোনা জিততে পারেন তা হলে ইতিহাস গড়বেন তিনি। কারণ নীরজই হবেন প্রথম ভারতীয় অ্যাথলিট যার দুটি অলিম্পিকে সোনার পদক থাকবে।

এবারও অ‌লিম্পিকে নীরজকে নিয়ে থাকবে পাহাড় প্রমাণ প্রত্যাশা। গতবার প্রত্যাশার চাপ তাঁকে নিতে হয়নি। এবার কিন্তু সেটা নিয়েই প্যারিসে নামতে হবে নীরজকে। তার আগে সবরা নজর থাকবে ভুবনেশ্বরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+