স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খাবারের নামে শুধুই বাদাম, ক্ষুব্ধ ভারতের রিও অ্যাথলেটরা!
রিও দে জেনেইরো, ১৬ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ও ব্রাজিলের ভারতীয় দূতাবাসের তরফে রিও অলিম্পিকের ভারতীয় অ্যাথলেটদের জন্য একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানের বহরে হতাশ ও ক্ষুব্ধ ভারতীয় অলিম্পিক অ্যাথলেটরা।
এর কারণ কি? অ্যাথলেটরা ভেবেছিলেন দেশ থেকে দুরে এতদিন ধরে তাঁরা রয়েছেন, স্বভাবতই বাড়ির খাবার না পাওয়ায় অনেকেরই মন খারাপ। সেই কথা মাথায় রেখে হয়তো তাদের জন্য এই অনুষ্ঠানে ভাল খাবারের আয়োজন করা হবে। রকমারি ভরপেট খাবার না হলেও ভারতীয় স্ন্যাকস তো অন্তত পাওয়া যাবে, এমনটাই ভেবেছিলেন তারা।

কিন্তু খাবারের নামে মিলল শুধু চা, কফি, জুস আর বাদাম। কিছু কুকি আর চকোলেট থাকলেও তা ভারতীয় অ্যাথলেটদের মুখে হাসি ফোটাতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অ্যাথলেটের কথায়, "অ্যাথলেট ভিলেজ থেকে এত দুরে আমাদের এর জন্য ডেকে আনা হল?" উল্লেখ্য অ্যাথলেট ভিলেজ থেকে রিশেপসনের অনুষ্ঠানস্থলে যাতায়াতে সময় যায় কমপক্ষে চারঘন্টা।
ভারতীয় অ্যাথলেটদের মেডিক্যাল অফিসার পবনদীপ সিং কোহলির কথায়, "এতটা দুর অ্যাথলেটরা এসেছে। অন্তত ওদের জন্য একটু ভাল খাবারের ব্যবস্থা করা উচিত ছিল। এমনকি কিছু স্ন্যাকস জাতীয় খাবারের ব্যবস্থাও তো করতে পারত। অন্তত ছেলেমেয়েগুলোর পেট ভরানোর মতো তো খাবারের ব্যবস্থা করা উচিত ছিল।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications