Paris Paralympics: সোনা জিতে গড়েছেন ইতিহাস, দেশে ফিরেই ব্যাডমিন্টন সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন নীতেশ কুমার
সদ্য সমাপ্ত প্যারিস প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতেছেন নীতেশ কুমার। তিনিই প্রথম ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন। কিন্তু দেশের ফেরার পরই নীতেশ কুমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে তোপা দেগেছেন।
সোনাজয়ী প্যারালিম্পিয়ান সোশ্যাল মিডিয়ায় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি পোস্টের উত্তর দিয়েছেন তিনি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া উভয়কেই প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার কাছে খেলাটি হস্তান্তর করতে বলেছেন।

সোশ্যাল মিডিয়াতে নীতেশ কুমার তাঁর এই পোস্টটি তিনি ক্রীড়া মন্ত্রী, মনসুখ মাণ্ডব্য, অরুণাচল প্রদেশের সাংসদ, কিরেন রিজিজু সহ আরও কয়েকজনকে ট্যাগ করেছেন।
প্যারিস প্যারালিম্পিক্সের ফাইনালে সোনা-রুপোর লড়াইয়ে নীতেশ মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের ড্যানিয়েল বেথলের। ব্রিটেনের প্রতিযোগী টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ছিলেন। ফলে এক এবং দুই নম্বরের মধ্যে ফাইনাল ম্যাচ হয় হাড্ডাহাড্ডি।
Irrespective of the social media appreciation from @BAI_Media (which is very rare),we the athletes are highly dissatisfied with the response & the interest from BAI regarding Para badminton responsibilities, we sincerely request BAI & @Media_SAI to handover para badminton to PCI https://t.co/IeiGcagD8Q
— Nitesh kumar (@niteshnk11) September 10, 2024
বেথেলকে বিরুদ্ধে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলে জয় পান নীতেশ। ব্যাডমিন্টনে প্রথম পকদ জিতলেন নীতেশ। কলেজে পড়ার সময় ট্রেন দুর্ঘটনায় বাদ পড়ে গিয়েছিল পা। তার পরেও জেদ ছাড়েননি নীতেশ। নকল পা লাগিয়ে হাঁটাচলা করেন তিনি। দুর্ঘটনার আগে থেকেই ব্যাডমিন্টন ভালবাসতেন। তবে দুর্ঘটনার পরেও এই খেলাকে ছেড়ে দেননি।
এদিকে, কর্ণাটক ডাক বিভাগ প্যারিস প্যারালিম্পিকে সোনার পদক জিতে প্যারা-অ্যাথলিদের সম্মান জানাতে বিশেষ পোস্ট কার্ড উন্মোচন করা হয়েছে, সদ্য সমাপ্ত প্যারিস প্যারালিম্পিকে দেশের স্বর্ণপদক বিজয়ীদের সম্মান জানাতে কর্ণাটক ডাক বিভাগ বিশেষ পোস্ট কার্ড উন্মোচন করেছে। ভারত ২৯টি পদক নিয়ে ইভেন্টটি শেষ করেছে - গেমসের ইতিহাসে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সংখ্যা। প্যারিসে ভারতীয় প্যারা-অ্যাথলিটরা সাতটি সোনার পদক জিতেছে।
Ktaka postal dept releases special Postcards to celebrate paralympic gold champions: To mark India’s most successful Paralympic campaign of Paris 2024 which fetched the country 29 medals, the Karnataka Postal Department has released picture post cards on the seven gold medal… pic.twitter.com/1bbWsvsx6h
— S. Lalitha (@Lolita_TNIE) September 11, 2024
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদকজয়ীদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ব্যক্তিগত ইভেন্টে সোনার পদকজয়ীরা পারেন লক্ষ টাকা, রুপোর বিজয়ীরা ৫০ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক বিজয়ীরা ৩০ লক্ষ টাকা পাবেন। তিরন্দাজ শীতল দেবীর মতো মিশ্র দলগত ইভেন্টে পদকজয়ীদের ২২.৫০ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। ।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications