Paris Olympics: অলিম্পিক্স শুরুর আগে সাফল্য ভারতের, ফের আইওসি-র সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি
শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। তার আগে বুধবার প্যারিসে আইওসি-র ১৪২-তম সম্মেলনে নীতা আম্বানিকে ফের আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সদস্যপদ দেওয়া হল। তিনি সর্বসম্মতিক্রমে ফের আইওসি-র সদস্য নির্বাচিত হলেন। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভারতের আইওসি সদস্য হিসাবে সর্বসম্মতভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন৷
নীতা আম্বানি ২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিক গেমসে প্রথম আইওসি সদস্য হিসাবে যোগদান করেন। এরপর থেকে টানা তিনি এই সদস্যপদ ধরে রেখেছেন। যা অব্যাহত থাকল প্যারিস অলিম্পিক্সের আগে। আইওসি-র সদস্য হিসেবে ভারতে ক্রীড়াক্ষেত্রে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন নীতা আম্বানি।

আরও একবার আইওসির সদস্য নির্বাচিত হয়ে নীতা বলেন, ''আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সদস্য হিসাবে আবার নির্বাচিত হতে পেরে, আমি গর্বিত। এটা শুধু আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়। গোটা দেশের সাফল্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব যে বাড়ছে, এটা তার প্রমাণ। তাই আমি এই গর্বের মুহূর্ত প্রতিটি ভারতবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার লক্ষ্য অলিম্পিক্সের জাগরণের যে কাজ শুরু হয়েছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের সাফল্যে চেষ্টা করে যাওয়া।''
২০১৬ সালে রিও অলিম্পিক্সের আগে প্রথম আইওসিতে সদস্যপদ পান নীতা আম্বানি, এরপর থেকে ধারাবাহিকভাবে এই পদে নির্বাচিত হয়েছেন আসছেন ভারতীয় এই শিল্পপতি। বুধবার প্যারিসে বসেছিল আওসি-র সভা। এই সভাতেই নিরঙ্কুশ ভাবেই সদস্য পদের জন্য মনোনীত বলেন নীতা আম্বানি।
২০২৩ সালের অক্টোবর মাসে প্রায় ৪০ বছর পরে প্রথম মুম্বইয়ে আয়োজিত হয় আইওসির অধিবেশন৷ভারতে এই অধিবেশন আয়োজন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন নীতা আম্বানি। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বর্তমানে অন্যতম মুখ নীতা আম্বানি। ফুটবল, ক্রিকেট হোক বা অলিম্পিক্স স্পোর্টস সবক্ষেত্রেই তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইওসি-র সদস্যপদ ধরে রেখে নীতা আম্বানি আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর প্রভাব দেখালেন।
Paris Olympics 2024: প্যারিসে লক্ষ্য পদকের হ্যাটট্রিক! প্রণয়-লক্ষ্য জুটির বিরুদ্ধে সিন্ধু গর্জন, ভাইরাল ভিডিও
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েঠে। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ১১৭ জন অ্যাথলিটের নামে সিলমোহর দেওয়া হয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ক্রীড়া মন্ত্রক গেমসের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস গিয়েছেন। এবার রেকর্ড সংখ্যক পদক জয়ের লক্ষ্য নিয়েই প্যারিসে গিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।












Click it and Unblock the Notifications