পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে কাল সোনার লড়াইয়ে ভারতের ভরসা তিন বক্সার

চলতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এনে দিলেন পূজা রানি। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কমকে অবশ্য রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। রুপো জিতেছেন লালবুয়াতসাইহি এবং অনুপমা। কাল সোনা জয়ের লড়াইয়ে নামবেন তিন পুরুষ বক্সার।মহিলাদের ৭৫ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পূজা রানি উজবেক প্রতিপক্ষ মাভলুদা মভলনোভাকে হারালেন ৫-০ ব্যবধানে।

এশিয়ান বক্সিংয়ে সোনা হাতছাড়া মেরির

আজ দুবাইয়ে মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখস্তানের নাজিম কাইজাইবের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন মেরি। টোকিও অলিম্পিক্সের আগে করোনা পরিস্থিতিতে অনুশীলন যেভাবে ব্যাহত হয়েছিল তা খানিকটা পুষিয়ে নিতেই এই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফাইনালে স্প্লিট ভারডিক্টে মেরি পরাস্ত হলেন ২-৩ ব্যবধানে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এটি মেরির সপ্তম পদক। ২০০৩ সালে তিনি প্রথম সোনা জিতেছিলেন এই প্রতিযোগিতায়। ৩৮ বছরের মেরি তাঁর চেয়ে ১১ বছরের ছোটো প্রতিযোগীর বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন নিজের কাউন্টার অ্যাটাকের দক্ষতাকে কাজে লাগিয়ে। প্রথম রাউন্ডে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে লড়াই আরও তীব্র হয়। দুজনেই আগ্রাসী ছিলেন। জ্যাব সঠিক জায়গায় রেখে পরে কামব্যাক করেন কাজাখ প্রতিপক্ষ, যিনি দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন। শেষ তিন মিনিট মেরি দারুণ প্রচেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। রুপো জেতার সঙ্গে সঙ্গে মেরি ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য পেলেন।

এশিয়ান বক্সিংয়ে প্রথম সোনার জন্য ভারতের ভরসা তিন বক্সার

এদিনই এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় রুপোটি এনে দেন লালবুয়াতসাইহি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর কাজাখ প্রতিপক্ষের কাছে তিনি পরাস্ত হলেন ৩-২ ব্যবধানেই। ৮১+ কেজি বিভাগে রুপো জেতেন অনুপমা। পুরুষদের ৫২ কেজি বিভাগের ফাইনালে কাল অলিম্পিক তথা বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জইরভের মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল।

এশিয়ান বক্সিংয়ে প্রথম সোনার জন্য ভারতের ভরসা তিন বক্সার

৬৪ কেজি বিভাগে শিবা থাপার সামনে এশিয়ান গেমসের রুপোজয়ী মঙ্গোলিয়ার বক্সার বাতারসুখ চিঞ্জোরিগ। এশিয়ান বক্সিংয়ে চতুর্থ সোনাজয়ের লক্ষ্যে থাকা কাজাখ কিংবদন্তি ভাসিলী লেভিতের বিরুদ্ধে ৯১ কেজি বিভাগের ফাইনালে নামতে হবে সঞ্জিতকে। এর আগে, টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা সিমরনজিৎ কৌর (৫৭ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি) ও লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জেতেন। ৫৭ কেজি বিভাগে জেসমিন, ৬৪ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৪৮ কেজি বিভাগে মণিকা, ৮১ কেজি বিভাগে সউইতি ও বরিন্দর সিং ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তৃতীয় হওয়ায় সকলেই আড়াই হাজার মার্কিন ডলার প্রাইজ মানিও পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+