Manu Bhaker: মনু ভাকেরের পরিবারে বিপর্যয়, দুর্ঘটনায় প্রাণ হারালেন অলিম্পিক্সে পদকজয়ীর মামা ও দিদা
কয়েকদিন আগেই ভারতীয় ক্রীক্ষেত্রের সর্বোচ্চ সম্ান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন মনু ভাকের, কিন্ত আনন্দের রেশ বেশিদিন স্থায়ী হল না। ররিবার সকালে পেলেন দুঃসংবাদ। পরিবারের দুই নিকটজনকে একসঙ্গে হারালেন মনু ভাকের। ভয়াবহ দুর্ঘটনা ঘটল তাঁর পরিবারে।
সূত্রের খবর, হরিয়ানার মহেন্দ্রনগরে চরখি দাদরিতে বাইপাসের সামনেই এদিন স্কুটি নিয়ে নিজের মা-কে নিয়ে যাচ্ছিলেন মনুর মামা। রবিবার সকাল ৯ নাগাদ পথ দুর্ঘটনা ঘটে স মহেন্দ্রগড় বাইপাস রোডে। একটি স্কুটি ও মারুতি সুজুকি ব্রেজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রাবল্যে মনুর দিদা ও মামা ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্স গেমসের একক সংস্করণে দুটি পদক জিতেছিলেন, ২২ বছর বয়সি মনু ভাকের। ২০২৪ সালের অগাস্ট মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলরত্ন পুরস্কার প্রাপকদের ২৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মনুর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শেষ পর্যন্ত নতুন বছরের শুরুতেই মনু ভাকেরের নাম ফাইনাল হয়ে যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications