Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Khel Ratna Award: মনু ভাকের, ডি গুকেশ খেল রত্ন! দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হচ্ছেন আরও ২

Khel Ratna Award: বিতর্কের অবসান। অবশেষে মনু ভাকের পাচ্ছেন মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার। এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হচ্ছেন মোট ৪ জন।

আজই ক্রীড়া মন্ত্রকের তরফে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে একাধিক নজির গড়ে জোড়া পদক নিশ্চিত করেছিলেন।

Khel Ratna Award

মনু অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও জেতেন ব্রোঞ্জ। কিন্তু তাঁর আবেদনে পদ্ধতিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে খেল রত্ন পুরস্কার পাওয়া নিয়েই জটিলতা তৈরি হয়েছিল।

মনু, তাঁর বাবা অসন্তোষ প্রকাশ করেন। শ্যুটিং সংস্থার কর্তারা তারপর নড়েচড়ে বসেন। প্রথমে সংস্থার তরফেও মনুর নাম সুপারিশ করা হয়নি বলে জানা যায়। যদিও অলিম্পিক্সে পদক জেতার সুবাদে নিয়ম অনুযায়ী মনুর খেল রত্ন পাওয়ায় কোনও বাধা থাকা উচিত নয় বলেও জানা যায়।

পরবর্তীকালে মনুও আবেদনের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটির কথা কার্যত স্বীকার করেছিলেন। প্রথমে যে অসন্তোষ দেখা গিয়েছিল, সেটাও কমতে থাকে। এই পুরস্কার প্রাপকদের নাম মনোনীত করার ক্ষেত্রে যে কমিটি রিপোর্ট দিয়ে থাকে তাতে মনুর নাম না থাকলে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নাম জুড়তে পারে বলেও জানা গিয়েছিল।

অবশেষে আজ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে মনু ভাকেরের নাম। মনুর সঙ্গে তালিকায় নাম রয়েছে ডি গুকেশের। চেস অলিম্পিয়াডে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতার পর সম্প্রতি গুকেশ বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা আদায় করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে।

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতেছে। সেই দলের অধিনায়ক হরমনপ্রীত সিং পাচ্ছেন খেল রত্ন। এ ছাড়া প্যারিস প্যারালিম্পিক্সে টি৬৪ বিভাগের হাই জাম্পে সোনাজয়ী প্রবীণের নাম রয়েছে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার প্রাপকের তালিকায়।

১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে সকাল ১১টায় এই পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রদান করবেন বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিবৃতিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+