ভারতের ছোট ছোট দাবাড়ুদের কাছে হারাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কার্লসেন
ভারতের ছোট ছোট দাবাড়ুদের কাছে হারাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কার্লসেন
তিনি বিশ্ব চ্যাম্পিয়ন, বহু নামজাদা গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে বিশ্বের শ্রেষ্ঠ আসন অর্জন করেছেন। সেই কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের রুটিনে একটা নতুন আপডেট এসেছে এবং তা ভারতের ছোট ছোট গ্র্যান্ডমাস্টারদের বিরুদ্ধে প্রায়শই হেরে যাওয়া। রমেশবাবু প্রজ্ঞানন্দ তাঁকে পরাজিত করেছে একাধিক বার। এ বার আরও এক ভারতীয়র বিরুদ্ধে এঁটে উঠতে পারলেন না ম্যাগনাস কার্লসেন। ১৬ বছর বয়সী কিশোর দোন্নারুম্মা গুকেশের বিরুদ্ধে পরাজিত হলেন তিনি।

রবিবার ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন দোন্নারুম্মা গুকেশ। বিশ্বের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে তিনি পরাজিত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। এইচএম চেজ (অন লাইন দাবা প্রতিযোগীতা) -এর আসরে গুকেশ পরাজিত করেন কার্লসেনকে। প্রতিযোগীতার নবম রাউন্ডে ভারতীয় দাবাডুর বিরুদ্ধে হারতে হল নরওয়ের মহাতারকাকে। এই বছরই চার মাসের ব্যবধানে ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞনন্দ তাঁকে দুই বার পরাজিত করেন নরওয়ের এই অভিজ্ঞ দাবাড়ুকে। তবে গুকেশের বয়স তার থেকেও কম।
এর আগে মেল্ট ওয়াটার চ্যাম্পিয়শিস-এর পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেন পরাজিত হন তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের ১৯ বছর বয়সী তরুণের বিরুদ্ধে। তবে, এই বারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে জিতলেও অতীতে কার্লসেনের বিরুদ্ধে হারের অভিজ্ঞতা রয়েছে অর্জুনের। এক সপ্তাহ আগেই জুলিয়াস বায়ের জেনারেশন কাপের খেতাবি লড়াইয়ে শনিবার অর্জুনকে পরাজিত করেন নরওয়ের দাবাড়ু। উভয় ম্যাচ শেষেই কার্লসেন জানিয়েছেন, তিনি নিজের ছন্দের ধারের কাছে ছিলেন না এবং এর থেকেও ভাল খেলার ক্ষতা রয়েছে তাঁর।
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা











Click it and Unblock the Notifications