Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rabindra Jayanti: ‘চিরসখা হে’, কবিতায়, অজানা গল্পে রবীন্দ্র স্মরণ কেকেআর থেকে ইস্টবেঙ্গল-মোহনবাগানের

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৫শে বৈশাখ। বাঙালির কাছে একটা আবেগের দিন। রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হচ্ছে বাংলা তথা গোটা বিশ্ব জুড়েই। বাঙালির মননে, ভাবনায়, ভালোবাসায় আজও হৃদয়জুড়ে আছেন রবি ঠাকুর। শুধু কি সাহিত্য, গান, নাটক, শিল্প চর্চা? কবিগুরুর ব্যাপ্তি আরও গভীরে। খেলার মাঠের সঙ্গেও ছিল রবি ঠাকুরের প্রব‌ল যোগ।সোশ্যাল মিডিয়ার পেজেই কবিগুরুর জন্ম দিবস পালন করল কেকেআর থেকে ইস্টবেঙ্গল।

রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকাল থেকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেও ভক্ত সমাগম হতে শুরু হয়। সকাল থেকেই সেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমাজের সর্বস্তরের মানুষ। অন্যদিকে কবিতায়, অজানা গল্পে বিশ্বকবিকে স্মরণ করল ক‌লকাতা নাইট রাইডার্স দল ও ইস্টবেঙ্গল।

Rabindra Jayanti

নাইটদের সোশ্যাল মিডিয়া পেজে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। সেইসঙ্গে দলের একটি ভিডিও তুলে ধরা হয়েছে যেখানে পাঠ করা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটি। সেইসঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে এই ২৫শে বৈশাখে কবিগুরুর প্রেরণা আমাদের সঙ্গেই আছে।

রবীন্দ্রনাথের রচিত জনপ্রিয় কবিতাগুলির মধ্যে অন্যতম চিত্ত যেথা ভয় শূন্য। এই কবিতাটি সম্ভবত ১৯০০ সালে রচনা করা হয়েছিল। কবিতাটি "প্রার্থনা" (জুলাই ১৯০১, বাংলায় ১৩০৮ বঙ্গাব্দে) শিরোনামে নৈবেদ্য শীর্ষকে প্রদর্শিত হয়েছিল। ইংরেজি অনুবাদটি ১৯১১ সালের মধ্যে রচনা করা হয়েছিল এই কবিতাটি বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করেছে। এ.আর. রহমান ২০১৩ সালে 'জগাও মেরে দেশ কো' নামে একটি ভারতীয় স্বাধীনতা দিবসের গান রচনা করেন এই কবিতাটির উপর ভিত্তি করে

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে একটি অজানা গল্প তুলে ধরা হয়েছে। লাল হলুদের পক্ষ থেকে লেখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি সূর্য চক্রবর্তীকে ফুটবলার তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলে রবি ঠাকুর। কিংবদন্তি ফুটবলারের লালন-পালনে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

কবিগুরু কেবল সূর্য চক্রবর্তীকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে থাকার এবং অধ্যয়নের জন্য আমন্ত্রণ জানাননি, বরং তাকে দুঃখীরাম মজুমদারের ফুটবল ক্লাসে যোগ দিতে এবং পরে ১৯২৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের জন্য উত্সাহিত করেছিলেন। পিছিয়ে নেই মোহনবাগান ক্লাবও। রবীন্দ্রনাথের লেখায় কতবার মোহনবাগান ক্লাবের নাম আছে সেই অজানা তথ্য তুলে ধরা হয় সবুজ মেরুনের পোস্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+