প্রো কবাডিতে ইউ মুম্বাকে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার
প্রো কবাডিতে ইউ মুম্বাকে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার
পুরনো শত্রুতা আরও একবার সামনে এল। প্রো কবাডির চলতি মরশুমের তৃতীয় দিনের প্রথম ম্যাচে ইউ মুম্বার বিরুদ্ধে ৪২-২৩ পয়েন্টের সহজ জয় পেল অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার। দলের খেলোয়াড়দের হয়ে গলা ফাটাতে সোমবার নিজে স্টেডিয়ামে হাজির ছিলেন বিগ-বি পুত্র।

ম্যাচের শুরু থেকেই ইউ মুম্বার উপর আধিপত্য কায়েম করে জয়পুর পিঙ্ক প্যান্থার। ৩১-১৯ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে অভিষেক বচ্চনের দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও পয়েন্ট সংগ্রহের ধারা অব্যাহত রাখে জয়পুর পিঙ্ক প্যান্থার। তবে মাঝে হঠাৎই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইউ মুম্বা। কিন্তু শেষ পাঁচ মিনিটে দুর্দান্ত কয়েকটি রেড এবং ডিফেন্স করে ইউ মুম্বাকে রীতিমতো উপড়ে ফেলেন গোলাপী জার্সিধারীরা।
এদিন সবদিক থেকেই মুম্বাকে টক্কর দেয় পিঙ্ক প্যান্থাররা। ম্যাচে ২৫ রেড পয়েন্ট পায় অভিষেক বচ্চনের দল। সেখানে ১৮টি রেড পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে ইউ মুম্বাকে। ১১টি ট্যাকেল পয়েন্ট জিতেছে পিঙ্ক প্যান্থার। যা মুম্বার থেকে ৬ পয়েন্ট বেশি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications