স্যুটিং বিশ্বকাপের মিক্সড গেমে ২টি সোনা ভারতের
বৃহস্পতিবার স্যুটিং বিশ্বকাপের মিক্সড ইভেন্টের ১০ মিটার এয়ার রাইফেল ও পিস্তল বিভাগে সোনা জিতল ভারত।
বৃহস্পতিবার স্যুটিং বিশ্বকাপের মিক্সড ইভেন্টের ১০ মিটার এয়ার রাইফেল ও পিস্তল বিভাগে সোনা জিতল ভারত।

চিনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সোনা জেতেন অঞ্জুম মৌড়গিল ও দিব্যাংশ সিং। অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনা জেতেন ভারতের মনু ভাকের ও সৌরভ চৌধুরী। ফাইনালে চিনের প্রতিপক্ষকে ১৬-৬ পয়েন্টে রীতিমতো উড়িয়ে দিয়েছেন মনু ও সৌরভ।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও দিল্লিতে একই টুর্নামেন্টের একই ইভেন্টে সোনা জিতেছিলেন মনু ও সৌরভ। ফেভারিট হিসেবে বেজিং বিশ্বকাপ খেলতে নামলেও, মাত্র ৪৮২ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়ে তাঁরা ফাইনালে কোয়ালিফাই করেন। যদিও ফাইনালে অন্য খেলা দেখান মনু ভাকের ও সৌরভ চৌধুরী। অন্যদিকে, চিনের প্রতিপক্ষকে ১৭-১৫ গেমে মাত করে বেজিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সোনা জেতেন অঞ্জুম মৌড়গিল ও দিব্যাংশ সিং।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications