Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Olympics 2036: মোদীর আশ্বাসের বাস্তবায়ন, ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজনে বড় পদক্ষেপ

Olympics 2036: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ ভারতের অলিম্পিক সংস্থার।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ওই অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে ইতিমধ্যেই সরকারিভাবে আবেদন করেছে ভারত।

Olympics 2036

ওই প্রতিবেদনে উল্লেখ, ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স আয়োজনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনে গত ১ অক্টোবর লেটার অব ইনটেন্ট জমা দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক আয়োজনের লক্ষ্যে যা প্রথম বড় পদক্ষেপ।

সংশ্লিষ্ট মহলের অভিমত, অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব ভারত পেলে এ দেশে নানাভাবে উপকৃত হবে। অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি সামাজিক অগ্রগতি ও দেশব্যাপী যুবদের ক্ষমতায়নের কাজ আরও গতি পাবে। যদিও ভারতের দায়িত্ব পাওয়া নির্ভর করবে নানা বিষয়ের উপর।

২০২৮ সালের পরবর্তী অলিম্পিক্স হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিক্সের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আইওসি সভাপতি টমাস বাখ সম্প্রতি জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে আগ্রহী দেশের সংখ্যা দুই অঙ্কে পৌঁছে গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বিভিন্ন সময় ধরে উঠে এসেছে অলিম্পিক্স আয়োজনে ভারতের বিড করার কথা। এমনকী প্যারিস থেকে ফেরা অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা, পরিকাঠামো-সহ নানা খুঁটিনাটি তথ্য জেনেছেন প্রধানমন্ত্রী।

যা অলিম্পিক্স আয়োজনের পরিকল্পনা ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করেন তিনি। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাতে সামান্য কোনও বিষয়ও নজর এড়িয়ে না যায়। আইওসির ১৪১তম সেশনেও এ দেশে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাস ধরা পড়েছিল মোদীর বক্তব্যে। তিনি বলেন, এ দেশে অলিম্পিক্স আয়োজন ১৪০ কোটি ভারতীয়র বহুদিনের স্বপ্ন।

ভারতে খেলাধুলোর জনপ্রিয়তার কথা উল্লেখ করে অলিম্পিক্স আয়োজনে এ দেশ যে বড় দাবিদার, সেই সুরও শোনা গিয়েছিল বাখের বক্তব্যে। পরিকাঠামোর উন্নয়নে যেমন ক্রীড়াবিদরা উপকৃত হবেন, তেমনই পর্যটনও আরও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ভারত-সহ ১০টি দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে ইচ্ছুক। আজ অবধি নানা আন্তর্জাতিক ইভেন্ট হলেও ভারতে কখনও অলিম্পিক্সের আসর বসেনি। আয়োজনের দায়িত্ব পেতে ভারতের সঙ্গে লড়াইয়ে রয়েছে মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি। আইওসির ফিউচার হোস্ট কমিশন নানাদিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+