টোকিও গেমস ভিলেজে কেটলি চাই ভারতের অ্যাথলিটদের, ভারতীয় খাবার এড়ানোর পরামর্শ

টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে রবিবারই বেশি সংখ্যক ভারতীয় খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফরা পৌঁছেছেন। তাঁরা দুই দিন কাটিয়ে ফেললেন গেমস ভিলেজে। কেউ আবার আগেই পৌঁছেছিলেন। গেমস ভিলেজে পৌঁছেই শতাধিক কেটলি চেয়ে পাঠালেন ভারতীয় অ্যাথলিটরা।

শতাধিক কেটলির দাবি

শতাধিক কেটলির দাবি

গেমস ভিলেজে কোনও ঘরেই নেই ইলেকট্রিক কেটলি। অথচ অ্যাথলিটদের দরকার হয় গরম জল। ভারতের ডেপুটি শেফ দ্য মিশন প্রেম ভার্মা জানিয়েছেন, ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে শতাধিক ইলেকট্রিক কেটলির ব্যবস্থা করার জন্য। অ্যাথলিটরাই তা চেয়েছেন। সকালে তাঁরা গরম জল পান করেন। আশা করি, দ্রুতই তা চলে আসবে।

ঘর পরিষ্কারের ব্যবধান

ঘর পরিষ্কারের ব্যবধান

গেমস ভিলেজে ভারতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ-সহ আধিকারিকরা যেখানে রয়েছেন সেখানকার ঘরগুলির মান বা ব্যবস্থাপনা নিয়ে প্রত্যেকেই সন্তুষ্ট। কিন্তু কোভিড পরিস্থিতিতে তিন দিন অন্তর ঘর পরিষ্কারের বন্দোবস্ত রয়েছে। হাউজকিপিং স্টাফদের থেকে যাতে কোনওভাবে কেউ করোনার প্রকোপে না পড়েন সে কারণেই এই ব্যবস্থাপনা। যদিও কেউ যদি রোজ পরিষ্কার করাতে চান নিজের ঘর অনুরোধ করলে সেটাও করা হচ্ছে। রোজই গ্রাউন্ড ফ্লোর থেকে তোয়ালে পরিবর্তনের ব্যবস্থাও রয়েছে।

খাবারের পরামর্শ

খাবারের পরামর্শ

খাবার-দাবারের মান নিয়েও বড় অভিযোগ নেই। বিশ্বের নানা প্রান্তের খাবারের ব্যবস্থা রয়েছে গেমস ভিলেজের ডাইনিং হলে। ভারতীয় খাবারও রয়েছে। ডাল-পরোটা খেয়ে যেমন খুশি প্যাডলার জি সাথিয়ান। তবে ভারতীয় অ্যাথলিটদের পরামর্শ দেওয়া হয়েছে দেশি ফুড বা ভারতীয় খাবার এড়িয়ে চলার। তার কারণ, গেমস ভিলেজে ভারতীয় খাবার সেখানকার বিচারে সেরা হিসেবে বলা হলেও আসলে তা মাঝারি মানের। এমনকী অনেক রান্নার ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে রান্না না করায় নানা সমস্যাও ধরা পড়ছে। তাছাড়া বিদেশে ভারতীয় খাবারের যে একইরকম স্বাদ মিলবে সেটার নিশচয়তা নেই। তাই কন্টিনেন্টাল ও জাপানি খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের এক আধিকারিক। তাঁর কথায়, স্থানীয় খাবারগুলি সুস্বাদু এবং সি ফুড একদম ফ্রেশ। দ্বিতল ডাইনিং হলে প্রতিটি আসনের মাঝে রয়েছে ফাইবার গ্লাস, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলা হচ্ছে। রোজ প্রত্যেক অ্যাথলিটকে করোনা পরীক্ষার টেস্টিং কিট দেওয়া হচ্ছে, অনুশীলনে যাওয়ার আগে তাঁরা আইওএ আধিকারিকদের কাছে তা জমা দিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+